২৭ সেপ্টেম্বর ২০২৬
২৮.৬°C কলকাতা

আবহাওয়া

২৮.৬°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩৪.৯°C
আর্দ্রতা
৮৬%
বাতাস
১২.৮ km/h SW
বায়ুচাপ
১০০৫ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৬
সূর্যাস্ত
১৭:২৮

হালনাগাদ: ২৭ Sep, ১৮:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
সরকারি চাল-গম পাচারের অভিযোগ, চারজনকে আটক ঘিরে সগরভাঙায় উত্তেজনা শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা অগ্নিমিত্রা পালের বৃষ্টি কমলেও জলমগ্ন তপোবন সিটি, লিফ্ট থেকে বাইক-চারচাকা সবই জলের তলায় মালদা মেডিকেলে ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, চলতি মাসে মৃত্যু ৫৫ শিশুর টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা, তলিয়ে গেল বিঘার পর বিঘা ধানজমি
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে ৭ এমএম পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার এক, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ

লিখেছেন Editor - Bengal News Net ২৯ বার পঠিত ১ মিনিটের পড়া
মুর্শিদাবাদে ৭ এমএম পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার এক, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ

**মুর্শিদাবাদ:** গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনায় তহিদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদ থানার হুলাসপুর উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হুলাসপুর উত্তর ডাঙ্গাপাড়ায় অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ। সেখানেই সন্দেহভাজন তহিদ শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বহন করছিলেন। তবে অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে তা বিক্রির পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।


শনিবার ধৃত তহিদ শেখকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।


অস্ত্রের উৎস, সম্ভাব্য ক্রেতা এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

সম্পর্কিত খবর