২৭ সেপ্টেম্বর ২০২৬
২৮.৬°C কলকাতা

আবহাওয়া

২৮.৬°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩৪.৯°C
আর্দ্রতা
৮৬%
বাতাস
১২.৮ km/h SW
বায়ুচাপ
১০০৫ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৬
সূর্যাস্ত
১৭:২৮

হালনাগাদ: ২৭ Sep, ১৮:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
সরকারি চাল-গম পাচারের অভিযোগ, চারজনকে আটক ঘিরে সগরভাঙায় উত্তেজনা শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা অগ্নিমিত্রা পালের বৃষ্টি কমলেও জলমগ্ন তপোবন সিটি, লিফ্ট থেকে বাইক-চারচাকা সবই জলের তলায় মালদা মেডিকেলে ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, চলতি মাসে মৃত্যু ৫৫ শিশুর টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা, তলিয়ে গেল বিঘার পর বিঘা ধানজমি
পশ্চিম মেদিনীপুর

টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা, তলিয়ে গেল বিঘার পর বিঘা ধানজমি

লিখেছেন Editor - Bengal News Net ৩২ বার পঠিত ১ মিনিটের পড়া
টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা, তলিয়ে গেল বিঘার পর বিঘা ধানজমি

**চন্দ্রকোনা:** টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল। নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা ধানের জমি। আচমকা জল ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পরশু থেকেই চন্দ্রকোনার জগন্নাথপুর, যদুপুর, ছোট ও বড় অঙ্গনার একাংশ, বাঘপোতা এবং মনসাতলার চাতাল-সহ একাধিক নিচু এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। টানা বৃষ্টির জেরে ক্রমশ বাড়তে থাকে জলস্তর। ইতিমধ্যেই বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে।


বর্তমানে ধান গাছে থোড় আসার সময়। এই গুরুত্বপূর্ণ সময়ে জমিতে জল ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিঘার পর বিঘা ধান জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। জমা জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।


শুধু কৃষিজমি নয়, জল ঢুকেছে গ্রামের রাস্তাঘাটেও। কোথাও রাস্তার উপর দিয়ে জল বইছে, আবার কোথাও বহু বাড়ির চারপাশ জলবন্দি হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।


এলাকাটি নিচু হওয়ায় বৃষ্টির জল দ্রুত না নামলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। জলমগ্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর