২৭ সেপ্টেম্বর ২০২৬
২৮.৬°C কলকাতা

আবহাওয়া

২৮.৬°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩৪.৯°C
আর্দ্রতা
৮৬%
বাতাস
১২.৮ km/h SW
বায়ুচাপ
১০০৫ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৬
সূর্যাস্ত
১৭:২৮

হালনাগাদ: ২৭ Sep, ১৮:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
সরকারি চাল-গম পাচারের অভিযোগ, চারজনকে আটক ঘিরে সগরভাঙায় উত্তেজনা শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা অগ্নিমিত্রা পালের বৃষ্টি কমলেও জলমগ্ন তপোবন সিটি, লিফ্ট থেকে বাইক-চারচাকা সবই জলের তলায় মালদা মেডিকেলে ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, চলতি মাসে মৃত্যু ৫৫ শিশুর টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা, তলিয়ে গেল বিঘার পর বিঘা ধানজমি
পশ্চিমবঙ্গ

সরকারি চাল-গম পাচারের অভিযোগ, চারজনকে আটক ঘিরে সগরভাঙায় উত্তেজনা

লিখেছেন Editor - Bengal News Net ২৪ বার পঠিত ১ মিনিটের পড়া
সরকারি চাল-গম পাচারের অভিযোগ, চারজনকে আটক ঘিরে সগরভাঙায় উত্তেজনা

**দুর্গাপুর:** সরকারি রেশনের চাল-গম বেআইনিভাবে পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির জি-ব্লক মাঠ এলাকায়। অভিযোগ, রেশন গ্রাহকদের কাছ থেকে বেশি দামে চাল-গম কিনে তা ভিন জেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনায় চারজনকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে সগরভাঙা কলোনির বিভিন্ন এলাকায় সরকারি রেশন বিতরণ করা হয়। সেইমতো রবিবার জি-ব্লক মাঠে রেশন বিতরণ চলছিল। অভিযোগ, রেশন নেওয়ার পর কয়েকজন গ্রাহকের কাছ থেকে চড়া দামে চাল-গম কিনে সাইকেল ও মোটরবাইকে করে বীরভূমের জয়দেব ও ইলামবাজার এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।


অভিযোগ, বিষয়টি জানতে পেরে বিজেপি নেতা রূপম লাহার নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের আটকে দেন। এরপর খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারি রেশনের চাল-গম কীভাবে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর