১৫ সেপ্টেম্বর ২০২৬
৩২°C কলকাতা

আবহাওয়া

৩২°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩৯°C
আর্দ্রতা
৭০%
বাতাস
১৪.৮ km/h W
বায়ুচাপ
১০০৬ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৬১%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৩
সূর্যাস্ত
১৭:৪০

হালনাগাদ: ১৫ Sep, ১৬:০০ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
অভিনেতা দেবের আরবানার বাড়িতে গণেশ পুজোয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বেহাল রাস্তার প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ, পুজোর আগে সংস্কারের দাবি সিপিআইএমের নিঝুম রাতে প্রসূতিকে উদ্ধার, বন্যার জলে নৌকা নিয়ে ছুটল ভুতনী থানার পুলিশ রোগী সেজে চেম্বারে পুলিশের হানা! MBBS, FRCS-এর ভুয়ো ডিগ্রির অভিযোগে সোনারপুরে গ্রেফতার হাওড়ায় স্কাইওয়াক! বাস থেকে নেমে সোজা ট্রেন ধরুন, ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সরাসরি সংযোগের পরিকল্পনা
পশ্চিম বর্ধমান

বেহাল রাস্তার প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ, পুজোর আগে সংস্কারের দাবি সিপিআইএমের

লিখেছেন Editor - Bengal News Net ৩০ বার পঠিত ২ মিনিটের পড়া
বেহাল রাস্তার প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ, পুজোর আগে সংস্কারের দাবি সিপিআইএমের

**দুর্গাপুর:** পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল হল সিপিআইএম। দুর্গাপুরের বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে মোহনানন্দা ক্যান্সার হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা।


মঙ্গলবার সকালে রাস্তার উপর জমে থাকা জলেই মাছ ছেড়ে প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার উপর বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।


সিপিআইএমের দাবি, এই রাস্তার আশপাশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। ফলে প্রতিদিন রোগী, তাঁদের পরিজন এবং সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং হাসপাতাল থেকে ফেরার সময় দুর্ভোগ আরও বেড়ে যায় বলে অভিযোগ বিক্ষোভকারীদের।


বিক্ষোভকারীদের আরও অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিভিন্ন মহলে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে পুজোর মুখে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এদিন অভিনব কায়দায় জমা জলে মাছ ছেড়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, পুজোর আগেই দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে।


অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এখন দেখার, এই প্রতিবাদের পর প্রশাসনের তরফে রাস্তা সংস্কারে কতটা দ্রুত পদক্ষেপ করা হয়।

সম্পর্কিত খবর