৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
পশ্চিম বর্ধমান

মাত্র ১ টাকায় হেডফোন! অফার ঘিরে ব্যাপক হুড়োহুড়ি, পরিস্থিতি সামাল দিতে দোকান বন্ধ করতে বাধ্য খোশলা ইলেকট্রনিক্স

লিখেছেন Editor - Bengal News Net ৭৯ বার পঠিত ২ মিনিটের পড়া
মাত্র ১ টাকায় হেডফোন! অফার ঘিরে ব্যাপক হুড়োহুড়ি, পরিস্থিতি সামাল দিতে দোকান বন্ধ করতে বাধ্য খোশলা ইলেকট্রনিক্স

**আসানসোল:** মাত্র ১ টাকায় হেডফোন কেনার অফার! আর সেই অফারকে কেন্দ্র করেই সকাল থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ক্রেতাদের ভিড়ে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। পাশাপাশি রাস্তার পাশে বাইক পার্কিং করার অভিযোগে কয়েকজন গ্রাহককে জরিমানাও করা হয়।


ঘটনাটি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের প্রিয়া মোড় সংলগ্ন খোশলা ইলেকট্রনিক্সের। রবিবার সকালে ওই ইলেকট্রনিক্স দোকানের তরফে মাত্র ১ টাকায় হেডফোন দেওয়ার অফার চালু করা হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। এক টাকায় হেডফোন পাওয়ার আশায় দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়।


দোকান খোলার পর একে একে ক্রেতারা হেডফোন সংগ্রহ করতে শুরু করতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অফারের সুযোগ নেওয়ার জন্য গ্রাহকদের মধ্যে শুরু হয় তীব্র হুড়োহুড়ি। ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দোকান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


এদিকে, দোকানের সামনে বিপুল সংখ্যক মানুষের জমায়েতের জেরে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রাস্তার পাশে বাইক পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হয়।


ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অফার চালু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছ থেকে কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মাত্র এক টাকার অফার ঘিরে ক্রেতাদের এই বিপুল উন্মাদনা এবং তার জেরে যানজট ও বিশৃঙ্খলার ঘটনা এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এত বড় অফার চালু করার আগে ভিড় নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কি কোনও আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল?

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com