৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
পশ্চিম বর্ধমান

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে দামোদর ভূতনাথ ঘাটে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বিশেষ নজর

লিখেছেন Editor - Bengal News Net ৭৫ বার পঠিত ২ মিনিটের পড়া
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে দামোদর ভূতনাথ ঘাটে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বিশেষ নজর

আসানসোল: ছটপুজোকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। পুণ্যার্থীদের সুবিধা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আসানসোলের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘাটগুলিতে পুজোর আগে সমস্ত ধরনের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এদিন আসানসোল পৌরনিগমের ৯৭ নম্বর ওয়ার্ডের দামোদর নদ সংলগ্ন ভূতনাথ ঘাট পরিদর্শন করেন মন্ত্রী।


এই পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর কমিশনার দিলীপ মিশ্র, মহকুমা শাসক-সহ আসানসোল পৌরনিগমের একাধিক আধিকারিক। ঘাটের বর্তমান পরিস্থিতি, সংস্কারের কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ছটব্রতীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।


ছটপুজোর সময় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয় বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে। ফলে ভিড় সামলানো থেকে শুরু করে দুর্ঘটনা এড়ানো এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই বিষয়টি মাথায় রেখে ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। বিশেষ করে ঘাটে সিসিটিভি ক্যামেরা বসানো এবং নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।


পাশাপাশি, ছটপুজোর দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও বিশেষ নজর দেওয়ার কথা উঠে আসে। ঘাটে আলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।


শুধু দামোদর ভূতনাথ ঘাটই নয়, আসানসোলের আরও একাধিক ছটঘাট পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। পুজোর আগেই সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।


ছটপুজোকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন পুজোর আগে ঘাটগুলির সংস্কার, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত কাজ কত দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই নজর থাকবে সাধারণ মানুষের।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com