৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
মুর্শিদাবাদ

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে

লিখেছেন Editor - Bengal News Net ৩৭ বার পঠিত ২ মিনিটের পড়া
রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে

মুর্শিদাবাদ: পরিবারের মুখে হাসি ফোটাতে রাজমিস্ত্রির কাজে ভিন জেলায় গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না ১৮ বছরের তরতাজা যুবক জাহিমদ্দিন শেখের। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো তাঁর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের গোকুলতা গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুলতা গ্রামের বাসিন্দা জাহিমদ্দিন শেখ প্রায় ২০ থেকে ২২ দিন আগে কাজের উদ্দেশ্যে হুগলি জেলায় গিয়েছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। প্রতিদিনের মতো গত ৩ নভেম্বর রাতে কাজ সেরে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন জাহিমদ্দিন।


অভিযোগ, রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে ঘুমন্ত অবস্থাতেই তাঁকে কামড় দেয় একটি বিষধর সাপ। বিষয়টি বুঝতে পেরেই তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।


মাত্র ১৮ বছর বয়সে জাহিমদ্দিনের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। শোকস্তব্ধ হয়ে পড়েন প্রতিবেশীরাও। পরিবারের স্বপ্ন ও আশা মুহূর্তের মধ্যেই যেন ভেঙে চুরমার হয়ে গেল।


সূত্রের খবর, কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ মুর্শিদাবাদের গোকুলতা গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।


কাজের সন্ধানে ভিন জেলায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। এক তরতাজা প্রাণের অকাল মৃত্যুতে গোটা গোকুলতা গ্রামজুড়ে এখন শুধুই শোকের আবহ।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com