৭ নভেম্বর ২০২৬
২৯.৬°C কলকাতা

আবহাওয়া

২৯.৬°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৯.৬°C
আর্দ্রতা
৪৩%
বাতাস
১৪.৬ km/h NNW
বায়ুচাপ
১০১১ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ১৫:৫২ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শক্তিপুজো করতে গেলেই নিতে হয় অনুমতি! ৫০০০ বছরের প্রাচীন শক্তিপীঠ তমলুকের মা বর্গভীমার মন্দিরে ধুমধাম করে কালীপুজো জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ ফরাক্কায় অস্ত্র ও মাদক পাচারের ছক বানচাল পুলিশের! জাতীয় সড়ক থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ১৯৯ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে
কলকাতা

জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ

লিখেছেন Editor - Bengal News Net ২২ বার পঠিত ২ মিনিটের পড়া
জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ

**কলকাতা:** জন্মদিনের রাতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনের এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান, বাদানুবাদ এবং ধস্তাধস্তির ঘটনায় ছড়াল তীব্র উত্তেজনা। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি।


শনিবার মধ্যরাত পেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। অভিযোগ, রাত প্রায় দুটো নাগাদ সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের একটি দল এসে 'চোর চোর' স্লোগান দিতে শুরু করে। পাশাপাশি অভিষেকের কাটআউট, ছবি ও ব্যানার ভাঙচুর করে ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। আহত হন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক।


পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আধিকারিকরা। কিন্তু তাতেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। অভিযোগ, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফের জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় 'গরু চোর', 'মাছ চোর' স্লোগান। পাল্টা অভিষেকের সমর্থকরাও তাঁর নামে স্লোগান দিতে থাকেন।


একদিকে বিজেপি কর্মীদের হাতে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার, অন্যদিকে তৃণমূল সমর্থকদের হাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও কাটআউট। পুলিশের উপস্থিতিতেই চলে স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে আরও পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়।


এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতের ঘটনার পর বাড়ির বাইরে নেমে আসেন তিনি। রাত দুটোর পর থেকে ভোর পর্যন্ত কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির সামনেই বসে থাকতে দেখা যায় তাঁকে। পুলিশ তাঁকে বাড়ির ভিতরে চলে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সাংসদ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।


অন্যদিকে, বিজেপি কর্মী-সমর্থকদের পাল্টা দাবি, তাঁরা কালীপুজোর প্রতিমা নিয়ে আসার সময় তাঁদের উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। তা থেকেই প্রথমে বচসা এবং পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল, দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে এই সংঘর্ষকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কলকাতায়। ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com