১৭ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
মাঝারি বৃষ্টি
অনুভূত হচ্ছে
৩০.৫°C
আর্দ্রতা
৮৯%
বাতাস
১৮.৫ km/h SSE
বায়ুচাপ
১০০৬ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
২.৪৪ mm
মেঘে ঢাকা
৫৪%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৩
সূর্যাস্ত
১৭:৩৮

হালনাগাদ: ১৭ Sep, ১৪:৫০ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
বাংলা-ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই ট্রাকে আগুন, আতঙ্ক ডুবুরডিহি চেকপোস্ট এলাকায় মোদীর জন্মদিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো, ১০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগ অভিনেতা দেবের আরবানার বাড়িতে গণেশ পুজোয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বেহাল রাস্তার প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ, পুজোর আগে সংস্কারের দাবি সিপিআইএমের নিঝুম রাতে প্রসূতিকে উদ্ধার, বন্যার জলে নৌকা নিয়ে ছুটল ভুতনী থানার পুলিশ
উত্তর ২৪ পরগনা

মোদীর জন্মদিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো, ১০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগ

লিখেছেন Editor - Bengal News Net ৩০ বার পঠিত ১ মিনিটের পড়া
মোদীর জন্মদিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো, ১০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগ

**দক্ষিণেশ্বর:** প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর মঙ্গলকামনায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়। মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি কুশল চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়ে তাঁরা মন্দিরে পুজো দেন বলে জানা গিয়েছে।


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, মা সারদা দেবীর নামে দক্ষিণেশ্বরে একটি ইন্টারন্যাশনাল গেস্ট হাউস তৈরির পরিকল্পনা রয়েছে।


এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মঙ্গলকামনায় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ১০ হাজার প্রদীপ জ্বালানো হবে বলেও জানান তিনি। জন্মদিন উপলক্ষে এই বিশেষ কর্মসূচিকে ঘিরে মন্দির চত্বরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।


প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও ‘সেবা সংকল্প অভিযান’-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর