৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
উত্তর ২৪ পরগনা

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশের অভিযান! খড়দহে ৩৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১

লিখেছেন Editor - Bengal News Net ৬০ বার পঠিত ১ মিনিটের পড়া
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশের অভিযান! খড়দহে ৩৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১

**খড়দহ:** কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি ও মজুতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হল খড়দহ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়দহ থানার অন্তর্গত টাটা গেট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হল প্রায় ৩৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোকে সামনে রেখে নিষিদ্ধ শব্দবাজির বিক্রি ও ব্যবহার রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে টাটা গেট এলাকায় বিশেষ অভিযান চালান খড়দহ থানার পুলিশকর্মীরা।


অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পাশাপাশি বেআইনিভাবে শব্দবাজি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বুধবার বারাকপুর আদালতে পেশ করা হয়েছে।


কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির রমরমা রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী দিনেও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে এবং বেআইনি বাজি বিক্রি বন্ধ করতে পুলিশের নজরদারি ও অভিযান চলবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com