২৩ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩০.৬°C
আর্দ্রতা
৮৮%
বাতাস
১৯.২ km/h SE
বায়ুচাপ
১০০৪ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৫
সূর্যাস্ত
১৭:৩২

হালনাগাদ: ২৩ Sep, ১৭:৫৮ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
নিম্নচাপের প্রভাবে উত্তাল পুরীর সমুদ্র, সতর্ক প্রশাসন অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড় পদক্ষেপ, রাজ্যের দমকল বহরে যুক্ত ২২৬টি অত্যাধুনিক গাড়ি সাড়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বহরমপুর থানা থেকে ছাড়া পেলেন হুমায়ুন কবীর, পুলিশ-বিজেপিকে নিশানা মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন দম্পতি, মৃত্যু বালকের; নিখোঁজ দু’জনের খোঁজে তল্লাশি চিনি-পেঁয়াজের দাম কমানো থেকে রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কার, শিলিগুড়িতে একাধিক ঘোষণা দিলীপের
জাতীয়

নিম্নচাপের প্রভাবে উত্তাল পুরীর সমুদ্র, সতর্ক প্রশাসন

লিখেছেন Editor - Bengal News Net ৩০ বার পঠিত ১ মিনিটের পড়া
নিম্নচাপের প্রভাবে উত্তাল পুরীর সমুদ্র, সতর্ক প্রশাসন

**পুরী:** বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ওড়িশার উপকূল। বুধবার পুরীর সমুদ্র সৈকতেও দেখা যাচ্ছে উত্তাল ঢেউ। পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের কাছে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে।


ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি গভীর নিম্নচাপটি বুধবার আরও পশ্চিম দিকে এগিয়েছে। ২৩ সেপ্টেম্বর রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। 


এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে পুরী-সহ ওড়িশার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পুরীর জন্য বুধবার ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


সমুদ্রের পরিস্থিতিও স্বাভাবিক নয়। আবহাওয়া দফতরের উপকূলীয় বুলেটিনে ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার কথা জানানো হয়েছে। একই সঙ্গে ওড়িশার সমস্ত বন্দরে স্থানীয় সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে। 


মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফেও পর্যটকদের সমুদ্রের জলে নামা এবং বিপজ্জনক এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে।


গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। 

সম্পর্কিত খবর