১৩ সেপ্টেম্বর ২০২৬
৩২°C কলকাতা

আবহাওয়া

৩২°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩৮.৯°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১৩ km/h E
বায়ুচাপ
১০০৯ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৮২%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪২

হালনাগাদ: ১৩ Sep, ১৩:৫৬ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
সপ্তাহ পার না হতেই মঙ্গলবাড়ির একই গোডাউন থেকে ফের বিপুল কাফ সিরাপ উদ্ধার, বাজেয়াপ্ত ৫৭,৬০০ বোতল অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ নৌকাই এখন ভরসা! হাঁটুজলে ডুবল ভূতনী থানা, বানভাসিদের পাশে পুলিশ নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? হাসি রথের নাম ঘিরে জোর চর্চা, কী বললেন চন্দ্রনাথের মা ধুলিয়ানে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, মায়ের সঙ্গে আটক নাবালিকাও
মালদা

সপ্তাহ পার না হতেই মঙ্গলবাড়ির একই গোডাউন থেকে ফের বিপুল কাফ সিরাপ উদ্ধার, বাজেয়াপ্ত ৫৭,৬০০ বোতল

লিখেছেন Editor - Bengal News Net ২৮ বার পঠিত ২ মিনিটের পড়া
সপ্তাহ পার না হতেই মঙ্গলবাড়ির একই গোডাউন থেকে ফের বিপুল কাফ সিরাপ উদ্ধার, বাজেয়াপ্ত ৫৭,৬০০ বোতল

**মালদা:** সপ্তাহ পার হতে না হতেই ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদায়। পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবি এলাকায় একই গোডাউন থেকে ৫৭ হাজার ৬০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ ও পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুরের ২৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং মালদা থানার পুলিশ যৌথভাবে নলডুবি এলাকায় অভিযান চালায়। তল্লাশি চালিয়ে গোডাউন থেকে মোট ৪০০ পেটি কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি পেটিতে ছিল ১৪৪টি করে বোতল। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৫৭ হাজার ৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।


পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ এই কাফ সিরাপ মজুত করা হয়েছিল। সীমান্ত পেরিয়ে নেশার সামগ্রী হিসেবে এই ধরনের সিরাপ পাচারের অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য কোটি টাকার উপরে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।


উল্লেখযোগ্যভাবে, গত ২ অগস্ট মঙ্গলবাড়ি এলাকা থেকেই প্রায় আড়াই কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সঙ্গে বর্তমান উদ্ধারের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সূত্রে দাবি, ধৃত মাদক কারবারি পিন্টু সরকারের সঙ্গে যুক্ত থাকা সামগ্রীই এই গোডাউনে মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


তবে এই বিপুল পরিমাণ কাফ সিরাপের পিছনে আরও কারা রয়েছে এবং কীভাবে তা সীমান্তের দিকে পাচারের পরিকল্পনা করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। গোটা পাচারচক্রের হদিশ পেতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।


উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি বিএসএফের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর