৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
মুর্শিদাবাদ

৫৩ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় নিউ ফরাক্কার রেল পরিষেবা, চলছে ধস মেরামতির কাজ

লিখেছেন Editor - Bengal News Net ৪০ বার পঠিত ২ মিনিটের পড়া
৫৩ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় নিউ ফরাক্কার রেল পরিষেবা, চলছে ধস মেরামতির কাজ

**মুর্শিদাবাদ:** প্রায় ৫৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি নিউ ফরাক্কায় রেল পরিষেবা। টানা প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে উত্তরবঙ্গগামী আপ রেললাইনের নীচে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। এখনও পর্যন্ত চলছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ। পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ডাউন লাইন দিয়ে কোনওরকমে চালানো হচ্ছে রেল পরিষেবা।


বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে আপ লাইনের নীচে ধস নামার ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির জেরে রেললাইনের নীচের মাটি সরে যাওয়ায় তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। ঘটনার পরই আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।


এরপর থেকেই ধস মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কিন্তু ধসের গভীরতা এবং মাটির পরিস্থিতির কারণে কাজ শেষ করতে সময় লাগছে। প্রায় ৫৩ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও সম্পূর্ণ মেরামত করা সম্ভব হয়নি আপ লাইন।


বর্তমানে ধসের অংশটি আরও যাতে না বাড়ে, তার জন্য ট্র্যাক থেকে কিছুটা দূরে **পাইলিংয়ের কাজ** চলছে। পাশাপাশি বস্তায় ডাস্ট ভরে ধসের জায়গাটি দ্রুত ভরাট করে আপ লাইন মেরামতির চেষ্টা চলছে। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন।


এদিকে আপ লাইন বন্ধ থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন এবং সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে বলেও জানা গিয়েছে।


বর্তমানে ডাউন লাইন ব্যবহার করে সীমিতভাবে ট্রেন চালানো হচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।


রেল কর্তৃপক্ষের লক্ষ্য, যত দ্রুত সম্ভব ধসের জায়গাটি মেরামত করে আপ লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা। তবে সম্পূর্ণ পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নির্ভর করছে মেরামতির কাজ কত দ্রুত শেষ হয় তার উপর।

সম্পর্কিত খবর