১৩ সেপ্টেম্বর ২০২৬
২৬°C কলকাতা

আবহাওয়া

২৬°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৬°C
আর্দ্রতা
৯৪%
বাতাস
০ km/h N
বায়ুচাপ
১০১১ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৬%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪২

হালনাগাদ: ১৩ Sep, ১৯:৫৯ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
পাঁচ বছর পর সমাধি থেকে তোলা হল মৃত বিজেপি কর্মীর দেহ, সন্দেশখালিতে ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ পিকআপ গাড়িতে বাছুর-সহ গরু নিয়ে যাওয়ার অভিযোগ, গাড়িও আটক করল হবিবপুর থানার পুলিশ AJUP পার্টির কর্মীদের উপর পুলিশি জুলুমের অভিযোগ, শক্তিপুর থানার সামনে রাতভর অবস্থান বানভাসি মানুষদের পাশাপাশি গবাদি পশুর জন্যও গো-খাদ্যের ব্যবস্থা, প্রশংসায় ভুতনী থানার পুলিশ সপ্তাহ পার না হতেই মঙ্গলবাড়ির একই গোডাউন থেকে ফের বিপুল কাফ সিরাপ উদ্ধার, বাজেয়াপ্ত ৫৭,৬০০ বোতল
মালদা

পিকআপ গাড়িতে বাছুর-সহ গরু নিয়ে যাওয়ার অভিযোগ, গাড়িও আটক করল হবিবপুর থানার পুলিশ

লিখেছেন Editor - Bengal News Net ২২ বার পঠিত ১ মিনিটের পড়া
পিকআপ গাড়িতে বাছুর-সহ গরু নিয়ে যাওয়ার অভিযোগ, গাড়িও আটক করল হবিবপুর থানার পুলিশ

**মালদা:** রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার হবিবপুর থানার আইহো স্ট্যান্ডে সারপ্রাইজ নাকা তল্লাশি চালাল পুলিশ। তল্লাশির সময় একটি পিকআপ গাড়ি থেকে বাছুর-সহ চারটি গরু উদ্ধার করা হয়। গরুগুলি অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে হবিবপুর থানার পুলিশ। পাশাপাশি পিকআপ গাড়িটিও আটক করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে একটি পিকআপ গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই আইহো স্ট্যান্ড এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় সন্দেহজনক পিকআপ গাড়িটিকে আটক করে তাতে তল্লাশি চালানো হয়।


তল্লাশিতে গাড়ির ভিতর থেকে বাছুর-সহ মোট চারটি গরু উদ্ধার হয়। গরুগুলির পরিবহণ সংক্রান্ত বৈধ নথি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে গরুগুলিকে সামসির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।


হবিবপুর থানার পুলিশের তৎপরতায় গরুগুলি নিয়ে যাওয়ার চেষ্টা ভেস্তে যায়। ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


আটক তিনজনকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করে হবিবপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর