৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
মুর্শিদাবাদ

SIR-এ নাম বাদ, ট্রাইবুনালেও পেন্ডিং! বারবার জেরক্স জমা দিয়েও সমাধান নেই, ফারাক্কায় মানুষের পাশে বাবলু ঘোষ

লিখেছেন Editor - Bengal News Net ৬৪ বার পঠিত ২ মিনিটের পড়া
SIR-এ নাম বাদ, ট্রাইবুনালেও পেন্ডিং! বারবার জেরক্স জমা দিয়েও সমাধান নেই, ফারাক্কায় মানুষের পাশে বাবলু ঘোষ

**ফারাক্কা:** SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরও সমস্যার সমাধান হয়নি বহু মানুষের। ভোট শেষ হয়ে গেলেও ভোটার তালিকায় নাম ফেরেনি বলে অভিযোগ। এমনকি ট্রাইবুনালে আবেদন করার পরও অনেকের নাম এখনও ‘পেন্ডিং’ অবস্থায় রয়েছে বলে দাবি স্থানীয়দের। সমস্যা সমাধানের আশায় কখনও BDO অফিস, কখনও সংশ্লিষ্ট দফতরে ছুটতে হচ্ছে তাঁদের। বারবার জেরক্স করে প্রয়োজনীয় নথি জমা দিয়েও মিলছে না সুরাহা।


এই পরিস্থিতিতে বিশেষ করে বিড়ি শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা সমাজসেবী **বাবলু ঘোষ**।


শনিবার সকাল থেকেই বাবলু ঘোষের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু মানুষ। কারও হাতে অরিজিনাল আধার কার্ড, কারও হাতে ভোটার কার্ডের জেরক্স। সমস্যা জানাতে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে দীর্ঘ লাইন পড়ে যায়।


জানা গিয়েছে, **আজ থেকে টানা সাত দিন** ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষের কাছ থেকে প্রয়োজনীয় নথির জেরক্স সংগ্রহ করা হবে। এরপর হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাবলু ঘোষ।


সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই পরিষেবার জন্য সাধারণ মানুষের কাছ থেকে **কোনও টাকা নেওয়া হবে না**। সম্পূর্ণ বিনামূল্যেই নথি সংগ্রহ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করা হবে বলে দাবি উদ্যোক্তাদের।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে যাওয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষের সমস্যার দিকে অনেকেই আর নজর দিচ্ছেন না। বিশেষ করে শ্রমজীবী ও পরিযায়ী পরিবারগুলির ক্ষেত্রে বারবার সরকারি দফতরে যাতায়াত করা অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়িয়েছে।


এই পরিস্থিতিতে ফারাক্কায় ভোটার তালিকায় নাম ফেরানোর লক্ষ্যে বাবলু ঘোষের এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাত দিন ধরে চলা এই নথি সংগ্রহের মাধ্যমে কতজন ভোটার আইনি সহায়তার আওতায় আসেন, এখন সেদিকেই নজর।

সম্পর্কিত খবর