১২ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩১°C
আর্দ্রতা
৯৪%
বাতাস
০ km/h N
বায়ুচাপ
১০০৮ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৫৪%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪৩

হালনাগাদ: ১২ Sep, ১৭:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ নৌকাই এখন ভরসা! হাঁটুজলে ডুবল ভূতনী থানা, বানভাসিদের পাশে পুলিশ নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? হাসি রথের নাম ঘিরে জোর চর্চা, কী বললেন চন্দ্রনাথের মা ধুলিয়ানে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, মায়ের সঙ্গে আটক নাবালিকাও নলহাটিতে ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ ডিটোনেটর উদ্ধারের মামলা, ৭ মাস পর NIA-এর জালে ৩
বিনোদন

‘আমার সব গান মুছে ফেলুন, তবু মত বদলাবে না’ — ছাত্র আন্দোলন ইস্যুতে সমালোচকের জবাবে অনড় অরিজিৎ সিং

লিখেছেন Editor - Bengal News Net ১০২ বার পঠিত ২ মিনিটের পড়া
‘আমার সব গান মুছে ফেলুন, তবু মত বদলাবে না’ — ছাত্র আন্দোলন ইস্যুতে সমালোচকের জবাবে অনড় অরিজিৎ সিং

**বিনোদন ডেস্ক |** ছাত্র আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি তিনি। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কেউ তাঁর গান শোনা বন্ধ করলেও বা প্লেলিস্ট থেকে সব গান মুছে ফেললেও তাঁর মতামতে কোনও পরিবর্তন আসবে না।


সম্প্রতি রাজধানীতে ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনার পর অরিজিৎ সিংহ নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি ছাত্রছাত্রীদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগের তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তিনি লেখেন, “পরিবর্তনই একমাত্র ধ্রুবক”, যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে।


অরিজিতের এই মন্তব্যে বহু অনুরাগী তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করলেও, একাংশ ভক্ত তীব্র আপত্তি জানান। তাঁদের মধ্যে একজন মন্তব্য করে জানান যে, অরিজিতের বক্তব্যে তিনি হতাশ এবং দীর্ঘদিনের শ্রদ্ধা হারিয়েছেন। এমনকি ওই ব্যক্তি লেখেন যে, তিনি এখন গায়ককে ঘৃণা করেন।


এর জবাবে অরিজিৎ অত্যন্ত সংযত ও ভদ্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে সকলকে খুশি করা সম্ভব নয় এবং প্রত্যেকের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে।


অরিজিতের কথায়, “অন্য কার কী মতামত, তা নিয়ে আমি চিন্তিত নই। কারণ প্রত্যেক মানুষেরই আলাদা মত থাকতে পারে। আপনি আমার ভক্ত বলেই আমি আপনার মনমতো কথা বলব, এমন কোনও বাধ্যবাধকতা নেই।”


তবে তিনি একইসঙ্গে দুঃখপ্রকাশও করেন। তাঁর বক্তব্য, “মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, যদি আমার কথা আপনার অনুভূতিতে আঘাত করে থাকে। আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়। কিন্তু বিষয়টি নিয়ে আমি ক্ষুব্ধ এবং নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করেছি।”


সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর শেষ মন্তব্যটি। ওই সমালোচককে উদ্দেশ্য করে অরিজিৎ লেখেন, “আপনি চাইলে নিজের প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনও পরিবর্তন আসবে না।”


অরিজিতের এই জবাব সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর স্পষ্টবাদিতা এবং ভিন্নমতকে সম্মান জানিয়ে নিজের অবস্থান বজায় রাখার মানসিকতার প্রশংসা করেছেন। অন্যদিকে, সমালোচকদের একাংশের মতে, জনপ্রিয় শিল্পীদের রাজনৈতিক বা সামাজিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।


ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে অরিজিৎ সিংহের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট— নিজের বিশ্বাস ও মতামত নিয়ে আপস করতে নারাজ দেশের অন্যতম জনপ্রিয় এই গায়ক।

সম্পর্কিত খবর