৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

পুলিশকে ধোঁকা দিয়ে হাসপাতাল থেকে পালাল বাংলাদেশি যুবক, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

লিখেছেন Editor - Bengal News Net ২৫ বার পঠিত ২ মিনিটের পড়া
পুলিশকে ধোঁকা দিয়ে হাসপাতাল থেকে পালাল বাংলাদেশি যুবক, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

**নদিয়া:** পুলিশি হেফাজতে থাকা এক বাংলাদেশি যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকেই পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ও নিরাপত্তাব্যবস্থা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে **বিল্লাল হোসেন (১৯)** নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে তাকে চিকিৎসার জন্য বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রস্রাবের পীড়ার কথা বলে পুলিশের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক। ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


এই ঘটনার পর পুলিশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এর মাত্র দু’দিন আগেও একইভাবে দুই বাংলাদেশি নাগরিক পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। তাঁদের মধ্যে একজনকে পরবর্তীতে গ্রেফতার করা সম্ভব হলেও, অপরজন এখনও পুলিশের নাগালের বাইরে বলে জানা গিয়েছে।


সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক বাংলাদেশি যুবকের পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরপর এমন ঘটনায় পুলিশের পাহারা ও বন্দিদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।


পলাতক বিল্লাল হোসেনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাঁসখালি থানার পুলিশ। কীভাবে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে সে পালিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর