৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

লিখেছেন Editor - Bengal News Net ৪৭ বার পঠিত ১ মিনিটের পড়া
পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

**মালদা:** পুরাতন মালদায় অবৈধভাবে পেইনকিলার ওষুধ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় **৪০ লক্ষ টাকা মূল্যের ওষুধ ও অন্যান্য সামগ্রী** উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় ওই গোডাউনে অভিযান চালায়। তল্লাশির সময় একাধিক বাক্সে বিপুল পরিমাণ পেইনকিলার ওষুধ মজুত অবস্থায় পাওয়া যায়।


অভিযোগ, ওই ওষুধগুলি গোডাউনে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না। ঘটনাস্থল থেকেই **সাইন খান** নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে জানা গিয়েছে।


উদ্ধার হওয়া ওষুধগুলি বৈধভাবে কেনা বা মজুত করা হয়েছিল কি না, সেগুলি কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় আরও কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর