১২ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩১°C
আর্দ্রতা
৯৪%
বাতাস
০ km/h N
বায়ুচাপ
১০০৮ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৫৪%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪৩

হালনাগাদ: ১২ Sep, ১৭:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ নৌকাই এখন ভরসা! হাঁটুজলে ডুবল ভূতনী থানা, বানভাসিদের পাশে পুলিশ নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? হাসি রথের নাম ঘিরে জোর চর্চা, কী বললেন চন্দ্রনাথের মা ধুলিয়ানে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, মায়ের সঙ্গে আটক নাবালিকাও নলহাটিতে ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ ডিটোনেটর উদ্ধারের মামলা, ৭ মাস পর NIA-এর জালে ৩
পশ্চিমবঙ্গ

মেসির মূর্তিতে ফুল দিয়ে পূজা, বিশ্বকাপ জয়ের আশায় আসানসোলের শিল্পী সুশান্ত রায়

লিখেছেন Editor - Bengal News Net ৭৯ বার পঠিত ১ মিনিটের পড়া
মেসির মূর্তিতে ফুল দিয়ে পূজা, বিশ্বকাপ জয়ের আশায় আসানসোলের শিল্পী সুশান্ত রায়

আসানসোল:ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যখন তুঙ্গে, তখন নিজের প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও আবেগের এক অনন্য নজির গড়লেন আসানসোল শিল্পাঞ্চলের স্বনামধন্য শিল্পী সুশান্ত রায়।


আসানসোলের মহিশিলায় অবস্থিত তাঁর ওয়াক্স মিউজিয়ামে ইতিমধ্যেই স্থান পেয়েছে দেশ-বিদেশের বহু বিশিষ্ট খেলোয়াড়, মনীষী ও খ্যাতনামা ব্যক্তিত্বের মোমের মূর্তি। সেই তালিকায় কয়েক মাস আগে যোগ হয়েছে ফুটবল জগতের মহাতারকা লিওনেল মেসির মোমের মূর্তি, যা সম্পূর্ণভাবে সুশান্ত রায়ের নিজের হাতে তৈরি।


দীর্ঘদিন ধরেই তিনি মেসির একনিষ্ঠ ভক্ত। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছানোর পর থেকেই দলের বিশ্বজয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। সেই আবেগ থেকেই বিশেষ এই দিনে নিজের তৈরি মেসির মূর্তিকে ফুল দিয়ে পূজা করেন সুশান্ত রায়। শুধু তাই নয়, মূর্তির পাশে আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছিল ফুটবল বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা।


শিল্পীর কথায়, “মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ। তাঁর সাফল্য আমাকে অনুপ্রাণিত করে। তাই তাঁর সম্মানে এই বিশেষ আয়োজন করেছি।”


মিউজিয়ামে উপস্থিত দর্শনার্থীরাও এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে উচ্ছ্বসিত হন। অনেকেই মেসির মূর্তির সঙ্গে ছবি তুলে সেই মুহূর্ত স্মরণীয় করে রাখেন।


ফুটবলপ্রেম ও শিল্পচর্চার এই মেলবন্ধন আসানসোলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রিয় তারকার প্রতি একজন ভক্ত-শিল্পীর এমন নিবেদন নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে।

সম্পর্কিত খবর