১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৩°C কলকাতা

আবহাওয়া

৩৩°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
৪০°C
আর্দ্রতা
৬২%
বাতাস
৯.৩ km/h E
বায়ুচাপ
১০০৭ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
২৯%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪১

হালনাগাদ: ১৪ Sep, ১৬:৫৫ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
জুয়ার ঠেকে পুলিশ দেখেই পরপর বোমা! আক্রান্ত এএসআই-সহ একাধিক পুলিশকর্মী, উত্তেজনা সালারে ছুটি কাটাতে বেরিয়ে মহানন্দার স্রোতে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র, মালদা থেকে ছুটে এলেন মা ইঞ্জিনিয়ারের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ, করিডরে বসে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার গঙ্গার জলে প্লাবিত ভূতনি, নৌকায় করে বানভাসিদের চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের পাঁচ বছর পর সমাধি থেকে তোলা হল মৃত বিজেপি কর্মীর দেহ, সন্দেশখালিতে ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ
কলকাতা

ইঞ্জিনিয়ারের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ, করিডরে বসে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার

লিখেছেন Editor - Bengal News Net ৩২ বার পঠিত ২ মিনিটের পড়া
ইঞ্জিনিয়ারের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ, করিডরে বসে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার

**নিজস্ব প্রতিনিধি, কলকাতা:** তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর বিল্ডিং বিভাগের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতা পুরসভায়। গ্রেপ্তার হওয়া পুরকর্মীর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার সকালে পুরসভার বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররা বিক্ষোভে সামিল হন।


অভিযোগ, গ্রেপ্তার হওয়া ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিবাদে এদিন পুরসভার বিভিন্ন বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। পুরসভার করিডরে বসেই প্রতিবাদে সামিল হন প্রায় ৫০০ জন ইঞ্জিনিয়ার।


বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে রয়েছে গ্রেপ্তার হওয়া ইঞ্জিনিয়ারের অবিলম্বে মুক্তি এবং তাঁর বিরুদ্ধে কোনওরকম সাসপেনশনের পদক্ষেপ না করা। পাশাপাশি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির অপসারণের দাবিও তুলেছেন আন্দোলনরত ইঞ্জিনিয়াররা।


ইঞ্জিনিয়ারদের অভিযোগ, তাঁদের সহকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, এই ঘটনায় দায় চাপিয়ে কোনও একক পুরকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। সেই কারণেই সহকর্মীর মুক্তির পাশাপাশি বিল্ডিং বিভাগের ডিজিকে সরানোর দাবি জানানো হয়েছে।


এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া ইঞ্জিনিয়াররা ‘পেন ডাউন’ কর্মসূচিরও ডাক দিয়েছেন। অর্থাৎ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে।


ফলে একদিকে তারাতলার গুদাম বিপর্যয়ের তদন্তে গ্রেপ্তারি ঘিরে প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে পুরসভার ইঞ্জিনিয়ারদের আন্দোলন—দুইয়ের জেরে সোমবার কলকাতা পুরসভায় তৈরি হয়েছে টানটান পরিস্থিতি।

সম্পর্কিত খবর