১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৩°C কলকাতা

আবহাওয়া

৩৩°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
৪০°C
আর্দ্রতা
৬২%
বাতাস
৯.৩ km/h E
বায়ুচাপ
১০০৭ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
২৯%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪১

হালনাগাদ: ১৪ Sep, ১৬:৫৫ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
জুয়ার ঠেকে পুলিশ দেখেই পরপর বোমা! আক্রান্ত এএসআই-সহ একাধিক পুলিশকর্মী, উত্তেজনা সালারে ছুটি কাটাতে বেরিয়ে মহানন্দার স্রোতে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র, মালদা থেকে ছুটে এলেন মা ইঞ্জিনিয়ারের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ, করিডরে বসে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার গঙ্গার জলে প্লাবিত ভূতনি, নৌকায় করে বানভাসিদের চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের পাঁচ বছর পর সমাধি থেকে তোলা হল মৃত বিজেপি কর্মীর দেহ, সন্দেশখালিতে ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ
পশ্চিমবঙ্গ

ছুটি কাটাতে বেরিয়ে মহানন্দার স্রোতে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র, মালদা থেকে ছুটে এলেন মা

লিখেছেন Editor - Bengal News Net ২৬ বার পঠিত ২ মিনিটের পড়া
ছুটি কাটাতে বেরিয়ে মহানন্দার স্রোতে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র, মালদা থেকে ছুটে এলেন মা

**শিলিগুড়ি:** হোস্টেল থেকে কয়েক ঘণ্টার জন্য ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু। পরিবারের অনুমতিও ছিল। আগেও বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে নিরাপদে হোস্টেলে ফিরেছিল তারা। কিন্তু রবিবারের সেই বেরোনোই শেষ পর্যন্ত পরিণত হল ভয়াবহ বিপর্যয়ে। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে গেল দুই ছাত্র। কোনওরকমে প্রাণে বেঁচে ফিরেছে তাঁদের তৃতীয় বন্ধু।


ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি এলাকায়। নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের তরফে তল্লাশি শুরু হয়েছে। ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে মালদা থেকে রাতারাতি শিলিগুড়িতে ছুটে আসেন এক ছাত্রের মা।


জানা গিয়েছে, তিন বন্ধুই ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। তারা হোস্টেলে থেকে পড়াশোনা করত। রবিবার ছুটির দিনে পরিবারের অনুমতি নিয়েই তিন বন্ধু বাইরে বেরিয়েছিল। এরপর তারা পৌঁছয় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারেজের জলের স্রোত অত্যন্ত প্রবল থাকায় সেখানে উপস্থিত কয়েকজন জেলে ছাত্রদের জলে না নামার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তিন বন্ধু জলে নামে বলে অভিযোগ।


এরপর আচমকাই ঘটে বিপর্যয়। এক ছাত্র প্রবল স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন তাঁর এক বন্ধু। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনিও স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয় জেলেদের তৎপরতায় তৃতীয় ছাত্রকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে পরে সিভিল ডিফেন্সের দলও নামে। মহানন্দা ব্যারেজের বিস্তীর্ণ এলাকায় জোরদার তল্লাশি চালানো হলেও দীর্ঘ সময় পর্যন্ত তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি।


এদিকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে কার্যত ভেঙে পড়েন মালদার বাসিন্দা ওই ছাত্রের মা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে ফুলবাড়ির হোস্টেলে থেকে পড়াশোনা করছিল। এর আগেও পরিবারের অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছে এবং নিরাপদে হোস্টেলে ফিরে এসেছে। তাই এবারও একইভাবে অনুমতি নিয়ে তিন বন্ধু ছুটি কাটাতে বেরিয়েছিল।


অন্যদিকে, প্রাণে বেঁচে যাওয়া মেখলিগঞ্জের ছাত্রটি জানিয়েছে, নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের বাড়ি মালদায় এবং অপরজন বাংলাদেশের বাসিন্দা। ফলে দুই ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে তাঁদের পরিবারের মধ্যে।


এক মুহূর্তের আনন্দের জন্য মহানন্দার জলে নামা, আর তারপরই চোখের সামনে দুই বন্ধুর তলিয়ে যাওয়া—এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রদের পরিচিত মহলে। মহানন্দা ব্যারেজে এখনও নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।

সম্পর্কিত খবর