৭ নভেম্বর ২০২৬
২৪.৬°C কলকাতা

আবহাওয়া

২৪.৬°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৯°C
আর্দ্রতা
৬৭%
বাতাস
৮.৮ km/h NW
বায়ুচাপ
১০১৪ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ২১:৫২ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শক্তিপুজো করতে গেলেই নিতে হয় অনুমতি! ৫০০০ বছরের প্রাচীন শক্তিপীঠ তমলুকের মা বর্গভীমার মন্দিরে ধুমধাম করে কালীপুজো জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ ফরাক্কায় অস্ত্র ও মাদক পাচারের ছক বানচাল পুলিশের! জাতীয় সড়ক থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ১৯৯ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে
কলকাতা

বিজেপিতে যোগ দিয়ে কোয়েল মল্লিকের বার্তা, ‘বাংলার মানুষের জন্য কাজ করতে চাই’

লিখেছেন Editor - Bengal News Net ১০৫ বার পঠিত ২ মিনিটের পড়া
বিজেপিতে যোগ দিয়ে কোয়েল মল্লিকের বার্তা, ‘বাংলার মানুষের জন্য কাজ করতে চাই’

**কলকাতা:** বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কাজ এবং দলের নেতৃত্বের কাজকর্মে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। নতুন দলে তাঁকে স্বাগত জানানো হয়েছে এবং বড় দায়িত্ব দেওয়ায় দলীয় নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন কোয়েল।


বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, তিনি এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য, গত কয়েক মাসে রাজ্যে যে ধরনের উন্নয়নের কাজ হচ্ছে, তা তাঁকে অনুপ্রাণিত করেছে।


কোয়েলের কথায়, ছোটবেলা থেকেই মানুষের সেবা করার বিষয়টি তাঁর কাছে পরিচিত। পরিবারের সদস্যদেরও মানুষের জন্য কাজ করতে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই রাজনীতিতে এসে মানুষের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে চান।


সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা নেতিবাচক মন্তব্য নিয়েও কথা বলেন কোয়েল। তাঁর মতে, অনেক মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছেন, কাজের অভাবও রয়েছে। মানুষের অসন্তোষের পিছনে থাকা কারণগুলো বোঝার চেষ্টা করা উচিত। নিজেকে সাইকোলজির ছাত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেতিবাচক মন্তব্যকারীদের প্রতিও তাঁর কোনও রাগ নেই।


আগে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও দলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে চাননি কোয়েল। তাঁর বক্তব্য, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট বা বড় না করে তিনি এমন একটি দলে যোগ দিয়েছেন, যেখানে তাঁর মতে গত কয়েক মাসে উন্নয়নের কাজ হয়েছে।


রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা বলেও জানান কোয়েল। তাঁর কথায়, মানুষের সেবার কোনও শেষ নেই। পশ্চিমবঙ্গের মানুষ যত বেশি আনন্দে থাকবেন, তত বেশি কাজ করার সুযোগ তৈরি হবে।


পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও ভবিষ্যতে অবশ্যই ভাববেন বলে জানান কোয়েল। নতুন রাজনৈতিক পথ দেখানোর জন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com