৯ সেপ্টেম্বর ২০২৬
৩২°C কলকাতা

আবহাওয়া

৩২°C
মাঝারি বৃষ্টি
অনুভূত হচ্ছে
৩৯°C
আর্দ্রতা
৭৪%
বাতাস
৭.৪ km/h ESE
বায়ুচাপ
১০০১ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
২.৩৭ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
৬.৭ km
সূর্যোদয়
০৫:২১
সূর্যাস্ত
১৭:৪৬

হালনাগাদ: ০৯ Sep, ১৬:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
রাস্তার কাজ শুরু হতেই বিতর্ক, কাজ বন্ধ করল বিজেপি: গয়েশপুরে তুমুল বচসা সালারে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার মুদি ব্যবসায়ী ভূতনিতে বন্যার জলে ডুবে যুবকের মৃত্যু, তিন নাবালক কন্যাকে রেখে চলে গেলেন দ্বিজেন ১৬ দফা দাবিতে হাড়োয়ায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল, গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিনহাটায় ৮৯ লক্ষ টাকার সোনা উদ্ধার, নাকা-চেকিংয়ে গ্রেপ্তার এক
পশ্চিমবঙ্গ

১৬ দফা দাবিতে হাড়োয়ায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল, গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন

লিখেছেন Editor - Bengal News Net ৩৩ বার পঠিত ২ মিনিটের পড়া
১৬ দফা দাবিতে হাড়োয়ায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল, গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন

**হাড়োয়া:** আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ১৬ দফা দাবি নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। মঙ্গলবার হাড়োয়ায় সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


এদিন হাড়োয়া সিপিআইএম পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি হাড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছলে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ১৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দেন সিপিআইএমের নেতা-কর্মীরা।


সিপিআইএমের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলির হিসাব জনসমক্ষে প্রকাশ করার পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাম দলটি।


### কী কী দাবি তুলল সিপিআইএম?


সিপিআইএমের ১৬ দফা দাবির মধ্যে অন্যতম হল আবাস যোজনার সমস্ত উপভোক্তার তালিকা প্রকাশ করা এবং ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের সমস্ত তথ্য জনসমক্ষে আনা। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের সকল মহিলার নাম নথিভুক্ত করা এবং ২০১১ সাল থেকে পঞ্চায়েতের সমস্ত প্রকল্পের হিসাব প্রকাশের দাবি জানানো হয়েছে।


এছাড়াও সকল শ্রমিকের জন্য মাসিক ২৭ হাজার টাকা মজুরি নির্ধারণ, পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণের দাবি উঠেছে। মিড-ডে মিল প্রকল্প বেসরকারি হাতে তুলে না দেওয়া, বাতিল হওয়া বৈধ ভোটারদের দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং নারী-পুরুষের মজুরির বৈষম্য দূর করে সমকাজে সমবেতনের দাবিও জানানো হয়েছে।


কৃষক ও ক্ষেতমজুরদের ৬০ বছর বয়সের পর মাসিক ৩ হাজার টাকা ভাতা এবং সকলের জন্য মাসিক ১০ হাজার টাকা সর্বজনীন সামাজিক সুরক্ষা পেনশন চালুর দাবিও তুলেছে সিপিআইএম। একইসঙ্গে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের দুর্নীতিতে জড়িত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


### পরিকাঠামো উন্নয়নেও একাধিক দাবি


এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক দাবি জানিয়েছে সিপিআইএম। গ্রামে গ্রামে জল নিকাশির ব্যবস্থা ও ড্রেন নির্মাণ, দ্রুত সমস্ত ড্রেন পরিষ্কার করা, কাঁচা ও ইট সোলিং রাস্তা ঢালাই করা এবং এলাকার খালগুলি সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি হাড়োয়ার বিদ্যাধরী নদী সংস্কারের দাবিও সামনে রাখা হয়েছে।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম শ্রমিক সংগঠনের রাজ্যের অন্যতম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম নেতা ইমতিয়াজ হোসেন, হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক আসিফ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বজলুর রহমান, সাবির আহমেদ, নাজিব মণ্ডল, মুসলিমা আলম, রিজিয়া আহমেদ-সহ বামফ্রন্টের অন্যান্য নেতা-নেত্রীরা।


সিপিআইএম নেতৃত্বের দাবি, সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এদিনের ডেপুটেশনের মাধ্যমে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ১৬ দফা দাবি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত খবর