২১ সেপ্টেম্বর ২০২৬
৩৪°C কলকাতা

আবহাওয়া

৩৪°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৪০.১°C
আর্দ্রতা
৫৫%
বাতাস
১৪.৮ km/h ENE
বায়ুচাপ
১০০৫ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৯৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৪
সূর্যাস্ত
১৭:৩৪

হালনাগাদ: ২১ Sep, ১৪:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শিলিগুড়িতে চায়ের আড্ডায় দিলীপ ঘোষের নিশানায় বিরোধীরা, “নিজেদের ভূমিকা পালন করতে পারছে না” বাংলাদেশে পাচারের আগেই মালদায় উদ্ধার ৫৩টি চোরাই মোবাইল, গ্রেফতার যুবক বাবরি মসজিদ অডিও-কাণ্ডে বহরমপুর থানায় হাজির হুমায়ুন কবীর, ভাইরাল কথোপকথন ঘিরে জিজ্ঞাসাবাদ জলে ডুবে তিন স্কুল, পরীক্ষা কেন্দ্র সরল মানিকচক কলেজে! বোটে করে ভূতনির ৬৩৬ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার প্রশাসনের রাস্তায় পড়ে থাকা মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল শান্তিপুর ট্রাফিক পুলিশ, প্রশংসায় যুবক
মালদা

বাংলাদেশে পাচারের আগেই মালদায় উদ্ধার ৫৩টি চোরাই মোবাইল, গ্রেফতার যুবক

লিখেছেন Editor - Bengal News Net ২৯ বার পঠিত ২ মিনিটের পড়া
বাংলাদেশে পাচারের আগেই মালদায় উদ্ধার ৫৩টি চোরাই মোবাইল, গ্রেফতার যুবক

**মালদা:** বিহার থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল সংখ্যক চোরাই মোবাইল উদ্ধার করল মালদা জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫৩টি চোরাই মোবাইল এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় আব্দুস সামাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, বিপুল সংখ্যক চোরাই মোবাইল নিয়ে এক যুবক এলাকায় রয়েছে। সেই খবরের ভিত্তিতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। অভিযানে আব্দুস সামাদকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় ৫৩টি মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা।


ধৃত যুবকের বাড়ি মালদার চরি অনন্তপুরের বাবুপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার থেকে ওই চোরাই মোবাইলগুলি মালদায় আনা হয়েছিল। এরপর সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে পাচারের আগেই অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকানা এবং সেগুলি কোথা থেকে চুরি বা ছিনতাই করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


চোরাই মোবাইল পাচারের এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্তপথে পাচারচক্রের কোনও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সম্পর্কিত খবর