৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
পশ্চিম বর্ধমান

জাতীয় সড়কে উল্টো পথে পড়ুয়াবোঝাই পুলকার! কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের, আটক একাধিক বাইক-সাইকেল ও টোটো

লিখেছেন Bengal News Net ৫৭ বার পঠিত ২ মিনিটের পড়া
জাতীয় সড়কে উল্টো পথে পড়ুয়াবোঝাই পুলকার! কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের, আটক একাধিক বাইক-সাইকেল ও টোটো


দুর্গাপুর: জাতীয় সড়কে ট্রাফিক আইনকে অমান্য করে উল্টো পথে চলাচলের অভিযোগ উঠল বাইক, সাইকেল, টোটো এবং এমনকি পড়ুয়াবোঝাই পুলকারের বিরুদ্ধেও। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করল ট্রাফিক পুলিশ। এসিপি ট্রাফিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছে একাধিক বাইক, সাইকেল, পুলকার ও টোটো। পাশাপাশি আইন ভঙ্গকারীদের কড়া সতর্কও করা হয়েছে।



দুর্গাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত আসানসোল থেকে বর্ধমানগামী জাতীয় সড়কের মেনগেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েকজন বাইক ও সাইকেল চালক উল্টো পথে যাতায়াত করছিলেন। একই অভিযোগ উঠেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াবোঝাই পুলকারের বিরুদ্ধেও।

পুলকারের ভিতরে স্কুলপড়ুয়া শিশুরা থাকা অবস্থায় উল্টো পথে চলাচলের ঘটনায় তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় সড়কের মতো ব্যস্ত রাস্তায় এ ধরনের নিয়মভাঙা যাতায়াত থেকে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।



পরিস্থিতি নিয়ন্ত্রণে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একাধিক বাইক, সাইকেল, পুলকার এবং টোটো আটক করা হয়। কয়েকটি সাইকেলের হাওয়া খুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি বাইক ও সাইকেল চালকদের কড়া ভাষায় সতর্ক করেন পুলিশ আধিকারিকরা।



পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী দিনে জাতীয় সড়কে এই ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।



বিশেষ করে স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে জাতীয় সড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জোর দিচ্ছে পুলিশ। নিয়ম ভেঙে উল্টো পথে যাতায়াত বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানা গিয়েছে।

দুর্গাপুরের এই ঘটনা নিয়ে আরও আপডেট এবং এলাকার গুরুত্বপূর্ণ খবর জানতে BengalNewsNet-এর সঙ্গে থাকুন।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com