৭ নভেম্বর ২০২৬
২৪.৬°C কলকাতা

আবহাওয়া

২৪.৬°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৯°C
আর্দ্রতা
৬৭%
বাতাস
৮.৮ km/h NW
বায়ুচাপ
১০১৪ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ২১:৫২ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শক্তিপুজো করতে গেলেই নিতে হয় অনুমতি! ৫০০০ বছরের প্রাচীন শক্তিপীঠ তমলুকের মা বর্গভীমার মন্দিরে ধুমধাম করে কালীপুজো জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ ফরাক্কায় অস্ত্র ও মাদক পাচারের ছক বানচাল পুলিশের! জাতীয় সড়ক থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ১৯৯ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে
কলকাতা

পুজোর আগে কলকাতার একাধিক মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার, নজরে ভিড় নিয়ন্ত্রণ ও অগ্নিনিরাপত্তা

লিখেছেন Editor - Bengal News Net ৮৮ বার পঠিত ১ মিনিটের পড়া
পুজোর আগে কলকাতার একাধিক মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার, নজরে ভিড় নিয়ন্ত্রণ ও অগ্নিনিরাপত্তা

**কলকাতা:** দুর্গাপুজোর আগে শহরের একাধিক বড় পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। পুজোর দিনগুলিতে শহরে বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যান চলাচল—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন তিনি।


পুলিশ কমিশনার জানান, কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলিতে **ক্রাউড সার্কুলেশন, ভিড় নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা** ঠিকঠাক রয়েছে কি না, তা পরিদর্শন করে দেখা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, ভিড়ের চাপ সামলানোর পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে।


পার্ক স্ট্রিটের **অ্যালেন পার্কের পুজো** নিয়েও বিশেষ নজর রয়েছে কলকাতা পুলিশের। পুজোর সময় পার্ক স্ট্রিট এলাকায় যাতে অতিরিক্ত যানজট তৈরি না হয়, সেদিকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিপি।


শুধু পুজো নয়, উৎসবকে কেন্দ্র করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে কলকাতায়। মহালয়াকে কেন্দ্র করে **রোড শো এবং ড্রোন শো** আয়োজনের কথাও রয়েছে। সেই কর্মসূচিগুলিকে ঘিরেও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী **অমিত শাহের কলকাতা সফরের সম্ভাবনা** ঘিরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। সব মিলিয়ে দুর্গাপুজোর আগে কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com