১৭ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
ভারী বৃষ্টি
অনুভূত হচ্ছে
৩১°C
আর্দ্রতা
৯৪%
বাতাস
৭.৪ km/h W
বায়ুচাপ
১০০৬ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
৪.২১ mm
মেঘে ঢাকা
৬৯%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৩
সূর্যাস্ত
১৭:৩৮

হালনাগাদ: ১৭ Sep, ১৭:০০ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
রুশ তেল কেনায় ভারতের উপর ১০০% পর্যন্ত শুল্কের পথ খুলল আমেরিকায়, বিল গেল ট্রাম্পের টেবিলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর শিশুকে কোলে নিয়ে জলপ্রপাতের নীচে যুবক, আচমকাই কাঁধে পড়ল বিশাল সাপ! তারপর যা হল... আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি, রণজয়কেই ‘হ্যাঁ’ বললেন নাকি অভিকা? মোদির জন্মদিনে ফুলিয়ার তাঁতে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি
নদিয়া

মোদির জন্মদিনে ফুলিয়ার তাঁতে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি

লিখেছেন Editor - Bengal News Net ২৮ বার পঠিত ২ মিনিটের পড়া
মোদির জন্মদিনে ফুলিয়ার তাঁতে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি

**নদিয়া:** প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এবার অভিনব শ্রদ্ধার নিদর্শন দেখা গেল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। সিল্কের জামদানি বুননে তাঁতের উপর ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। আর এই বিশেষ শিল্পকর্ম তৈরি হয়েছে সম্পূর্ণ হাতে বুনে, কোনও রকম ছবি আঁকা ছাড়াই।


পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই বিশেষ লাইন আর্ট পোর্ট্রেট। প্রায় ১০ দিন সময় নিয়ে তাঁর দলের গুণী তাঁতী বিবেক বিশ্বাস এই অনন্য শিল্পকর্মটি তৈরি করেছেন।


তাঁতশিল্পী বীরেন কুমার বসাক জানান, এই শিল্পকর্মটি বিক্রির জন্য তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের দক্ষতা, সৃজনশীলতা এবং জামদানি শিল্পের বৈচিত্র্য তুলে ধরতেই এটি তৈরি করা হয়েছে।


জানা গিয়েছে, বীরেন কুমার বসাকের পুত্র অভিনব বসাকের ভাবনা থেকেই জামদানিতে ফাইন আর্ট ও লাইন আর্টের কাজ শুরু হয়। ২০১৬ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি জামদানির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। এরপর ধীরে ধীরে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি জামদানিতে তুলে ধরেছেন তাঁতশিল্পীরা।


সেই ধারাবাহিকতায় এবার জামদানি বুননে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইন আর্ট পোর্ট্রেট। দেওয়ালসজ্জার উপযোগী এই বিশেষ জামদানি ওয়াল আর্টে একদিকে যেমন রয়েছে আধুনিক শিল্পভাবনা, তেমনই রয়েছে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের নিপুণ কারুকাজ।


ফুলিয়ার তাঁতে এভাবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই উদ্যোগে ফের একবার সামনে এল বাংলার তাঁতশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত।

সম্পর্কিত খবর