৬ নভেম্বর ২০২৬
২৩.১°C কলকাতা

আবহাওয়া

২৩.১°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৩.৫°C
আর্দ্রতা
৭৬%
বাতাস
১০.৪ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
২%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০৩:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
পশ্চিমবঙ্গ

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ

লিখেছেন Editor - Bengal News Net ১০৪ বার পঠিত ২ মিনিটের পড়া
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ

**দিনহাটা:** বাড়ির ভিতর থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। শুক্রবার সকালে দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মৃতদের নাম **সুকুমার বর্মন** এবং তাঁর স্ত্রী **চম্পা রায়**। সুকুমার পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই দম্পতিকে বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক **প্রশান্ত দেবনাথ**, আইসি **বুধাদিত্য রায়**-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।


মৃত দম্পতির মেয়ে টুম্পা রায় জানান, সকালে তিনি বারবার তাঁর মাকে ফোন করেছিলেন। কিন্তু ফোনে কোনও সাড়া না পাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন। এরপর তাঁর বড় ছেলেকে বাড়িতে পাঠানো হয়। বাড়িতে গিয়ে সে দু’জনকে মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক বিবাদ হত। তবে সেই বিবাদের সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।


দম্পতির মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে তাঁদের মৃত্যু হয়েছে—সবদিক খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।


ইতিমধ্যেই দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে দিনহাটা থানার পুলিশ।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com