২০ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩১.৭°C
আর্দ্রতা
১০০%
বাতাস
৯.৩ km/h NE
বায়ুচাপ
১০১১ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৭৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৪
সূর্যাস্ত
১৭:৩৫

হালনাগাদ: ২০ Sep, ২১:৫৫ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
জলে ডুবে তিন স্কুল, পরীক্ষা কেন্দ্র সরল মানিকচক কলেজে! বোটে করে ভূতনির ৬৩৬ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার প্রশাসনের রাস্তায় পড়ে থাকা মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল শান্তিপুর ট্রাফিক পুলিশ, প্রশংসায় যুবক হুগলির কুখ্যাত দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেফতার নোয়াপাড়া থানার পুলিশের, চুঁচুড়া থেকে পালিয়েও শেষ রক্ষা হল না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ব্লকে মহিলাদের ভিড়, পুলিশের সামনে হাতজোড় করে কান্না পদ্ম ফুল আনতে বেরিয়ে নিখোঁজ, সাত সকালে পুকুর থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ
নদিয়া

রাস্তায় পড়ে থাকা মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল শান্তিপুর ট্রাফিক পুলিশ, প্রশংসায় যুবক

লিখেছেন Editor - Bengal News Net ২৮ বার পঠিত ১ মিনিটের পড়া
রাস্তায় পড়ে থাকা মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল শান্তিপুর ট্রাফিক পুলিশ, প্রশংসায় যুবক

**শান্তিপুর:** আবারও মানবিকতার নজির শান্তিপুর ট্রাফিক পুলিশের। রাস্তায় পড়ে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। নিজের গুরুত্বপূর্ণ ফোন ফিরে পেয়ে ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই যুবক।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর জাতীয় সড়কের সিগন্যালের কাছে কর্তব্যরত ছিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা। সেই সময় আচমকাই তাঁদের নজরে আসে, রাস্তার উপর একটি মোবাইল ফোন পড়ে রয়েছে। ফোনটি উদ্ধার করে নিরাপদে ট্রাফিক পুলিশের অফিসে রেখে দেওয়া হয়।


এরপর নিজের হারিয়ে যাওয়া ফোন খুঁজতে ওই যুবক অন্য একটি মোবাইল ফোন থেকে তাঁর নম্বরে যোগাযোগ করেন। ফোনটি ট্রাফিক পুলিশের কাছে রয়েছে জানতে পেরে তিনি গোবিন্দপুরের সিগন্যাল অফিসে পৌঁছন।


সেখানে প্রয়োজনীয় কথোপকথনের পর ট্রাফিক পুলিশের এক আধিকারিক ওই যুবকের হাতে তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি তুলে দেন। দীর্ঘক্ষণ পর নিজের গুরুত্বপূর্ণ ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই যুবক।


ফোনটি ফিরে পাওয়ার পর শান্তিপুর ট্রাফিক পুলিশের এই উদ্যোগের জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ জানান তিনি। পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি স্থানীয়রাও। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিস প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ ফের একবার পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ানোর বার্তা দিল।

সম্পর্কিত খবর