৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে

লিখেছেন Editor - Bengal News Net ৪১ বার পঠিত ২ মিনিটের পড়া
উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে

**বকখালি, ২৭ অগস্ট:** সাতসকালে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপাকে পড়লেন এক পর্যটক। ভাটার প্রবল টানে তীর থেকে অনেকটা দূরে চলে গিয়ে তলিয়ে যেতে শুরু করেন তিনি। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টায় তাঁকে উদ্ধার করেন সিভিল ডিফেন্স কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে আটজনের একটি পর্যটকদল বকখালিতে বেড়াতে এসেছিল। সমুদ্র উত্তাল থাকায় সকাল থেকেই সিভিল ডিফেন্সের তরফে মাইকিং করে পর্যটকদের গভীর জলে যেতে নিষেধ করা হচ্ছিল। অভিযোগ, সেই সতর্কবার্তা উপেক্ষা করেই দলের সদস্য উদয় বৈরাগ্য (৫৩) গভীর জলে চলে যান।


সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার প্রবল স্রোতে তিনি তীর থেকে অনেকটা দূরে চলে যান এবং জলে তলিয়ে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন উদয়। বিষয়টি নজরে আসতেই দ্রুত সমুদ্রে নেমে পড়েন সিভিল ডিফেন্স কর্মীরা।


সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর অবশেষে তাঁকে জল থেকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর সৈকতেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অসুস্থ পর্যটককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


প্রশাসনের তরফে ফের পর্যটকদের সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষ করে ভাটা এবং উত্তাল সমুদ্রের সময় কোনওভাবেই গভীর জলে না নামার আবেদন জানানো হয়েছে।

সম্পর্কিত খবর