৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

মালদায় ভয়াবহ গঙ্গাভাঙন! নদীগর্ভে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেক, গৃহহীন বহু পরিবার

লিখেছেন Editor - Bengal News Net ৩৫ বার পঠিত ২ মিনিটের পড়া
মালদায় ভয়াবহ গঙ্গাভাঙন! নদীগর্ভে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেক, গৃহহীন বহু পরিবার

**মালদা:** গঙ্গার জলস্তর বাড়তেই ভয়াবহ রূপ নিচ্ছে নদীভাঙন। মালদার রতুয়া-১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। ইতিমধ্যেই গঙ্গার ভাঙনে একাধিক পরিবার গৃহহীন হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর সরিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছে **পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়** নিয়ে। গঙ্গার ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই বিদ্যালয় ভবনের একটি বড় অংশ নদীগর্ভে চলে গিয়েছে। প্রায় অর্ধেক স্কুল ভবন গঙ্গার জলে তলিয়ে যাওয়ায় বর্তমানে কার্যত নদীর পাড়ে ঝুলছে বিদ্যালয়ের অবশিষ্ট অংশ। যেকোনও মুহূর্তে বাকি অংশও নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।


পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত অন্য একটি বিদ্যালয়ে তাদের পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। তবে নিজের স্কুল ভবন এভাবে নদীর গ্রাসে চলে যাওয়ায় আতঙ্কিত পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকেরা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতাও ক্রমশ বাড়ছে। রাতারাতি নদীর পাড়ের মাটি ধসে পড়ছে। ইতিমধ্যেই বহু পরিবার নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে।


ভাঙন দুর্গতদের দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ করতে হবে। বিশেষ করে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট অংশ রক্ষায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করার দাবি উঠেছে।


স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে আগামী দিনে আরও বহু বাড়িঘর, রাস্তা এবং এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো গঙ্গার গ্রাসে চলে যেতে পারে। ফলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিম রতনপুরের বাসিন্দারা।


সম্পর্কিত খবর