২২ সেপ্টেম্বর ২০২৬
২৭.১°C কলকাতা

আবহাওয়া

২৭.১°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩১.৭°C
আর্দ্রতা
৯৭%
বাতাস
১৩.৯ km/h ESE
বায়ুচাপ
১০০৬ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৯৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৫
সূর্যাস্ত
১৭:৩৩

হালনাগাদ: ২২ Sep, ১৯:৫৮ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন দম্পতি, মৃত্যু বালকের; নিখোঁজ দু’জনের খোঁজে তল্লাশি চিনি-পেঁয়াজের দাম কমানো থেকে রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কার, শিলিগুড়িতে একাধিক ঘোষণা দিলীপের বন্যার জলযন্ত্রণা কাটিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি, ফের মায়ের আগমনের অপেক্ষায় ভূতনির পুজো উদ্যোক্তারা অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, বেতন বৃদ্ধির দাবিতে সরব তিস্তার স্রোতে ভেসে গেল হাতির শাবক, দুই ঘণ্টার চেষ্টায় মায়ের কাছে ফিরিয়ে দিল বন দপ্তর
পশ্চিমবঙ্গ

চিনি-পেঁয়াজের দাম কমানো থেকে রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কার, শিলিগুড়িতে একাধিক ঘোষণা দিলীপের

লিখেছেন Editor - Bengal News Net ৩৩ বার পঠিত ৩ মিনিটের পড়া
চিনি-পেঁয়াজের দাম কমানো থেকে রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কার, শিলিগুড়িতে একাধিক ঘোষণা দিলীপের

**শিলিগুড়ি:** চিনি ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের পরিকাঠামোগত উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজার সংস্কার থেকে শুরু করে ব্যবসায়ী, চাষি ও ট্রাকচালকদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র, এসডিও, ডিএম-সহ বাজারের ব্যবসায়ীরা।


প্রায় ৫০ একর জমির উপর গড়ে ওঠা শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের বর্তমান পরিকাঠামো নিয়ে বৈঠকে একাধিক সমস্যা উঠে আসে। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, বাজারে প্রবেশ ও বেরোনোর পথ নিয়ে সমস্যার কথা জানানো হয়। মন্ত্রীর দাবি, প্রতিদিন ২০টিরও বেশি ট্রাক বাজারে ঢোকা-বেরোনোর ক্ষেত্রে সমস্যায় পড়ে।


বাজারের সামনে হাইওয়ে তৈরির সময় নয়নজুলি বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল জমে থাকার সমস্যাও রয়েছে। এই সমস্যা সমাধানের পাশাপাশি উন্নত গেট, পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।


### বাজারেই তৈরি হবে বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা?


রেগুলেটেড মার্কেটের ভিতরে প্রসেসিং সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে। বাইরে থেকে আসা চাষিদের বসা ও ব্যবসা করার জন্য নির্দিষ্ট জায়গা তৈরির পাশাপাশি বাজারে তৈরি হওয়া কাঁচা জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।


থার্মোকল-সহ অন্যান্য বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য পৃথক ইউনিট তৈরির চিন্তাভাবনাও চলছে। বর্তমানে বাজারের বর্জ্য সরানোর জন্য পুরসভার কর্মীদের টাকা দিতে হয় ব্যবসায়ীদের। বাজারের ভিতরেই বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু হলে সেই খরচ কমবে এবং প্রক্রিয়াজাত বর্জ্য থেকে আয়ের সুযোগও তৈরি হতে পারে বলে জানান দিলীপ ঘোষ।


### ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার, তৈরি হতে পারে কোল্ড স্টোর


বাইরের জেলা ও রাজ্য থেকে আসা ট্রাকচালকদের জন্য গেস্ট হাউসের ধাঁচে বিশ্রামাগার তৈরির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। প্রস্তাবিত ভবনের উপরে চালকদের থাকা ও বিশ্রামের ব্যবস্থা এবং নিচে খাবারের জায়গা ও গোডাউন রাখার পরিকল্পনা রয়েছে।


দিলীপ ঘোষের দাবি, রাজ্যের প্রায় ৫০টি জায়গায় এই ধরনের পরিষেবা তৈরির পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় শিলিগুড়িও রয়েছে।


পাশাপাশি রেগুলেটেড মার্কেটে কোল্ড স্টোর তৈরির পরিকল্পনাও রয়েছে। কমলালেবু, আনারস, অ্যাভোকাডোর মতো পচনশীল পণ্য সেখানে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এর ফলে চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ বজায় রেখে দামের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।


### পেঁয়াজ ৩৫ টাকা, চিনি ৫০ টাকার মধ্যে আনার লক্ষ্য


এদিন রেগুলেটেড মার্কেটে পেঁয়াজ ও চিনি ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠক করেন মন্ত্রী। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়। দিলীপ ঘোষ জানান, চলতি মাসের মধ্যেই প্রায় **৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ** বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরাও দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।


অন্যদিকে চিনির দাম কমিয়ে চলতি মাসের মধ্যেই **৫০ টাকা বা তার কম দরে চিনি** বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পুজোর সময় সাধারণ মানুষ যাতে তুলনামূলক কম দামে চিনি কিনতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান মন্ত্রী।


এছাড়াও পুরনো বাজারের পরিকাঠামো নতুন করে নির্মাণ, জল ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি, সৌরবিদ্যুৎ সংযোজন এবং চুরি রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।


মন্ত্রীর বক্তব্য, রেগুলেটেড মার্কেটের সম্পূর্ণ সংস্কারে কিছুটা সময় লাগবে। তবে ধাপে ধাপে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ব্যবসায়ী, চাষি ও ট্রাকচালকদের সুবিধার্থে বিভিন্ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর