৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

ভাঙারি গোডাউনে আবগারি হানা, উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার সিকিমের মদ

লিখেছেন Editor - Bengal News Net ৩৩ বার পঠিত ২ মিনিটের পড়া
ভাঙারি গোডাউনে আবগারি হানা, উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার সিকিমের মদ

**শিলিগুড়ি:** ভাঙারি গোডাউনের আড়ালে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ অবৈধ সিকিমের মদ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় **১০ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের সিকিমের মদ** উদ্ধার করল আবগারি দপ্তর। অভিযানের পর গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে।


আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্পেশাল এক্সাইজ কমিশনার এনফোর্সমেন্ট নর্থ বেঙ্গল **সুজিত দাসের** কাছে গোপন সূত্রে খবর আসে, মাটিগাড়া থানার অন্তর্গত **তুম্বাজোত-শিশুডাঙ্গি এলাকায় একটি ভাঙারি গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ সিকিমের মদ মজুত** করা হয়েছে।


খবর পাওয়ার পর সুজিত দাসের নেতৃত্বে জলপাইগুড়ি আবগারি বিভাগের একটি দল ওই গোডাউনে অভিযান চালায়। তল্লাশি চালাতেই গোডাউনের ভিতর থেকে উদ্ধার হয় **৪৫ কার্টুন অবৈধ সিকিমের মদ**। আবগারি দপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য **১০ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা**।


তবে অভিযান চলাকালীন আবগারি আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে গোডাউনে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এরপর গোডাউনটি সিল করে দেয় আবগারি দপ্তর। উদ্ধার হওয়া সমস্ত মদের বোতল বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।


প্রাথমিক তদন্তে আবগারি আধিকারিকদের অনুমান, **সিকিম থেকে মদ এনে রাতের অন্ধকারে শিলিগুড়ি কিংবা বিহারে পাচারের উদ্দেশ্যেই** ওই গোডাউনে মজুত করা হয়েছিল। ভাঙারি গোডাউনের আড়ালে কীভাবে এই মদ মজুত করা হচ্ছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই অবৈধ মদ পাচার চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর। গোডাউনের মালিক ও মদ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর