৬ নভেম্বর ২০২৬
২৩.১°C কলকাতা

আবহাওয়া

২৩.১°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৩.৫°C
আর্দ্রতা
৭৬%
বাতাস
১০.৪ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
২%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০৩:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
পশ্চিমবঙ্গ

নবদ্বীপে রহস্যময় লাল ট্রলিব্যাগ ঘিরে বোমাতঙ্ক, খুলতেই মিলল জামাকাপড়

লিখেছেন Editor - Bengal News Net ১৩৬ বার পঠিত ১ মিনিটের পড়া
নবদ্বীপে রহস্যময় লাল ট্রলিব্যাগ ঘিরে বোমাতঙ্ক, খুলতেই মিলল জামাকাপড়

**নিজস্ব সংবাদদাতা | নদিয়া**


নদিয়ার নবদ্বীপে একটি রহস্যময় লাল ট্রলিব্যাগকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের একটি পুকুরপাড়ে পড়ে থাকা ট্রলিব্যাগটি ঘিরে স্থানীয়দের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলিব্যাগটি উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্টেশন সংলগ্ন এলাকায় একটি লাল রঙের ট্রলিব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকতে দেখেন কয়েকজন বাসিন্দা। ব্যাগটির মালিকের কোনও খোঁজ না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি জানানো হয় নবদ্বীপ থানায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ট্রলিব্যাগটি পরীক্ষা করে। ব্যাগ খুলতেই জানা যায়, এর ভিতরে কোনও বিস্ফোরক নয়, বরং শুধুমাত্র জামাকাপড় রাখা ছিল। এরপর ট্রলিব্যাগটি থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এবং কী উদ্দেশ্যে স্টেডিয়াম সংলগ্ন পুকুরপাড়ে জামাকাপড় ভর্তি ট্রলিব্যাগটি ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রলিব্যাগটির প্রকৃত মালিকের সন্ধানেও তদন্ত চলছে।


এদিকে, পুলিশ ট্রলিব্যাগটি উদ্ধার করে পরীক্ষা করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিস্ফোরকের আশঙ্কা সত্যি না হলেও, জনবহুল এলাকায় এভাবে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com