৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল

লিখেছেন Editor - Bengal News Net ৩৯ বার পঠিত ১ মিনিটের পড়া
জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল

**কলকাতা:** টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগান এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। মঙ্গলবার ভোরে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে দাবি, বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ আচমকাই পুরনো বাড়িটির একাংশ ভেঙে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বাড়িটির বাকি অংশ কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


টানা বৃষ্টির কারণে কলকাতার বিভিন্ন এলাকায় পুরনো ও জরাজীর্ণ বাড়ি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। জোড়াবাগানের এই ঘটনায় ফের সামনে এল বর্ষায় বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তার প্রশ্ন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

সম্পর্কিত খবর