১২ সেপ্টেম্বর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩১°C
আর্দ্রতা
৯৪%
বাতাস
০ km/h N
বায়ুচাপ
১০০৮ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৫৪%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২২
সূর্যাস্ত
১৭:৪৩

হালনাগাদ: ১২ Sep, ১৭:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ, ময়নাতদন্তে পাঠানো হল দেহ নৌকাই এখন ভরসা! হাঁটুজলে ডুবল ভূতনী থানা, বানভাসিদের পাশে পুলিশ নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? হাসি রথের নাম ঘিরে জোর চর্চা, কী বললেন চন্দ্রনাথের মা ধুলিয়ানে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, মায়ের সঙ্গে আটক নাবালিকাও নলহাটিতে ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ ডিটোনেটর উদ্ধারের মামলা, ৭ মাস পর NIA-এর জালে ৩
পশ্চিমবঙ্গ

মেদিনীপুরে বুলডোজার অভিযান, ফুটপাত দখল করে গড়ে ওঠা তৃণমূল পার্টি অফিস ভাঙল প্রশাসন

লিখেছেন Editor - Bengal News Net ৭৮ বার পঠিত ২ মিনিটের পড়া
মেদিনীপুরে বুলডোজার অভিযান, ফুটপাত দখল করে গড়ে ওঠা তৃণমূল পার্টি অফিস ভাঙল প্রশাসন

**পশ্চিম মেদিনীপুর:** মেদিনীপুর শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার হলো। সোমবার শহরের এলআইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বুলডোজার চালায় রাজ্য সরকারের পূর্ত দপ্তর। প্রথম পর্যায়ে মোট ৬টি পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র অভিযান শুরুর প্রথম ধাপ। আগামী দিনে শহরের বিভিন্ন প্রান্তে ফুটপাত ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ চিহ্নিত করে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সরকারি জমি এবং ফুটপাত সাধারণ মানুষের ব্যবহারের জন্য সম্পূর্ণ দখলমুক্ত রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


অভিযান চলাকালীন এলাকায় মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না ঘটে। প্রশাসনের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।


অন্যদিকে, প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। দখলমুক্ত ফুটপাত হলে শহরের যান চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরা অনেকটাই সহজ হবে।


প্রশাসনের স্পষ্ট বার্তা, কোনও ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সরকারি জমি বা ফুটপাত দখল করে তৈরি হওয়া সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর