৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
বীরভূম

পাঁচ ঘণ্টার তাণ্ডব! অবশেষে ধরা পড়ল ক্ষ্যাপা ষাঁড়, আতঙ্ক ছড়াল বীরভূমের তাঁতিপাড়ায়

লিখেছেন Editor - Bengal News Net ৬২ বার পঠিত ১ মিনিটের পড়া
পাঁচ ঘণ্টার তাণ্ডব! অবশেষে ধরা পড়ল ক্ষ্যাপা ষাঁড়, আতঙ্ক ছড়াল বীরভূমের তাঁতিপাড়ায়

বীরভূম: সকাল থেকে ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে কার্যত আতঙ্ক ছড়াল বীরভূমের তাঁতিপাড়ায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে দাপাদাপির পর অবশেষে বন বিভাগ, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় ষাঁড়টিকে পাকড়াও করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁতিপাড়া দাসপাড়া এবং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই আচমকা একটি ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডব শুরু হয়। তাঁতিপাড়া দাসপাড়া থেকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে ষাঁড়টি। আচমকা ষাঁড়টির এমন দাপাদাপিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ। নিরাপত্তার কথা ভেবে অনেকেই এলাকা ছেড়ে সরে যান।


ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজনগর বন বিভাগের আধিকারিক সৌমেন রায় এবং চন্দ্রপুর থানার পুলিশ। এরপর বন বিভাগের কর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে ষাঁড়টিকে ধরার চেষ্টা শুরু করেন। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে ষাঁড়টিকে পাকড়াও করতে সক্ষম হন তাঁরা।


এই ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে ষাঁড়টিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাঠানো হয়।


দীর্ঘক্ষণ ধরে ষাঁড়ের তাণ্ডবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বন বিভাগ, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com