৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট

লিখেছেন Editor - Bengal News Net ৪১ বার পঠিত ২ মিনিটের পড়া
মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট

**মালদা, ২৬ অগাস্ট:** মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে ১০ জন নবজাতকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্যভবনের তরফে মালদা মেডিকেল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও একদিনে ১০ নবজাতকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে।


মেডিকেল সূত্রে জানা গিয়েছে, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটে। মৃত্যুর দিন যে ১০ জন নবজাতক মারা যায়, তাদের মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছিল।


হাসপাতাল সূত্রের দাবি, মৃত নবজাতকদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যার মতো গুরুতর শারীরিক সমস্যা ছিল। বাইরে থেকে আসা অধিকাংশ শিশুকেই অত্যন্ত সংকটজনক অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছিল বলে কর্তৃপক্ষের দাবি।


ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি একদিনে ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজেই। বাকি আটজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বাইরে থেকে রেফার করে আনা হয়েছিল।


একই দিনে এত সংখ্যক নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। শীঘ্রই ঘটনার কারণ ও সংশ্লিষ্ট সমস্ত তথ্য উল্লেখ করে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠানো হবে।


একদিনে এতগুলি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি স্বাস্থ্য দফতরের রিপোর্টের দিকেও নজর রয়েছে।

সম্পর্কিত খবর