৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬৫ বছরের প্রৌঢ়, খোঁজে চলছে তল্লাশি

লিখেছেন Editor - Bengal News Net ৫৪ বার পঠিত ১ মিনিটের পড়া
ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬৫ বছরের প্রৌঢ়, খোঁজে চলছে তল্লাশি

**কালনা:** ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম **রামপ্রসাদ ঘোষ (৬৫)**। তাঁর বাড়ি কালনা থানার আটঘরিয়া সিমলন পঞ্চায়েতের সূর্যপুর এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রামপ্রসাদ ঘোষ সাইকেলে করে বাড়ি থেকে পিয়ারীনগর জেবিএম ইটভাটার ঘাটে স্নান করতে যান। স্নান করার সময় আচমকাই তিনি ভাগীরথীর জলে তলিয়ে যেতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ভেসে যাওয়ার পর পিয়ারীনগর ফেরিঘাট সংলগ্ন এলাকায় তিনি ফের জলের মধ্যে ডুবে যান।


ঘটনা নজরে আসতেই ঘাটে থাকা মাঝিরা বাঁশ ফেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পানার মধ্যে তলিয়ে যান রামপ্রসাদবাবু। এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে।


নিখোঁজ ব্যক্তির ছেলে জানিয়েছেন, তাঁর বাবা সাইকেল নিয়ে বাড়ি থেকে স্নান করতে পিয়ারীনগর জেবিএম ইটভাটার ঘাটে গিয়েছিলেন। সেখানেই আচমকা এই দুর্ঘটনা ঘটে।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। উপস্থিত ছিলেন কালনা থানার আইসি, ধাত্রীগ্রাম ফাঁড়ির আইসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে **ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা**।


শনিবার দুপুর ৩টে পর্যন্ত রামপ্রসাদ ঘোষের কোনও সন্ধান মেলেনি। ভাগীরথীর জলে তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নদীর পাড়ে অপেক্ষা করছেন।

সম্পর্কিত খবর