৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

স্কুলের মাঠ নাকি পুকুর—বোঝাই দায়! হাঁটু-কোমর সমান জলে স্কুলে পড়ুয়ারা, কোলে সন্তান নিয়ে যাতায়াত

লিখেছেন Editor - Bengal News Net ৫৭ বার পঠিত ২ মিনিটের পড়া
স্কুলের মাঠ নাকি পুকুর—বোঝাই দায়! হাঁটু-কোমর সমান জলে স্কুলে পড়ুয়ারা, কোলে সন্তান নিয়ে যাতায়াত

**উত্তর ২৪ পরগনা:** স্কুলের মাঠজুড়ে জল। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর পর্যন্ত জল। এই পরিস্থিতিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখার জয়গ্রাম এলাকার **জয়গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়**। টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে স্কুল চত্বরে জল জমে পড়ুয়া ও অভিভাবকদের দুর্ভোগ চরমে উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পর স্কুলের প্রবেশপথ থেকে শুরু করে স্কুল চত্বরের বিভিন্ন অংশে জল জমে যায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও সেই জল কোমর পর্যন্ত পৌঁছে যায় বলে অভিযোগ। ফলে জল পেরিয়েই স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। অনেক ক্ষেত্রেই কোলে সন্তান নিয়ে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।


অভিভাবকদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। **দীর্ঘ কয়েক বছর ধরেই বর্ষা এলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়।** সামান্য বৃষ্টি হলেই স্কুলের সামনে এবং চত্বরে জল জমে যায়। জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা না থাকায় দিনের পর দিন সেই জল জমে থাকে বলেও অভিযোগ তাঁদের।


স্থানীয় বাসিন্দাদের দাবি, সমস্যা সমাধানের জন্য একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের কাছে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ীভাবে জল নিকাশির কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে প্রতি বর্ষাতেই একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।


স্কুলে সন্তানদের পাঠিয়ে কার্যত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে অভিভাবকদের। জল পেরিয়ে স্কুলে যাওয়ার সময় ছোট পড়ুয়াদের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি দীর্ঘক্ষণ জল জমে থাকায় স্কুলের পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন উঠছে।


অভিভাবকদের দাবি, দ্রুত স্কুল চত্বরের জল নিকাশির ব্যবস্থা করা হোক এবং স্কুলের পরিবেশ স্বাভাবিক করে পড়ুয়াদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করা হোক। বছরের পর বছর ধরে চলা এই সমস্যার **স্থায়ী সমাধান** চান তাঁরা।

সম্পর্কিত খবর