৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

আধার কার্ডের কাজে ভোর থেকেই লম্বা লাইন, পূর্বস্থলী সাব পোস্ট অফিসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

লিখেছেন Editor - Bengal News Net ২৭ বার পঠিত ২ মিনিটের পড়া
আধার কার্ডের কাজে ভোর থেকেই লম্বা লাইন, পূর্বস্থলী সাব পোস্ট অফিসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

**পূর্বস্থলী:** আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন পূর্বস্থলী সাব পোস্ট অফিসের সামনে দেখা গেল এমনই ছবি। আধার কার্ডের কাজ করাতে সকাল থেকেই পোস্ট অফিসের সামনে ব্যাপক ভিড় জমে।


স্থানীয়দের দাবি, কেউ কেউ আবার ভোর **৫টা থেকেই** পোস্ট অফিসের সামনে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের দৈর্ঘ্য আরও বাড়তে থাকে। বুধবার বেলা ১১টা নাগাদও পোস্ট অফিসের সামনে ছিল দীর্ঘ লাইন।


আধার কার্ডের সংশোধন, আপডেট-সহ বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, অফিসে পর্যাপ্ত সংখ্যক স্টাফ না থাকায় পরিষেবা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ।


ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের এই দুর্ভোগের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। কেন এত ভিড়? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তাঁরা? আধার কার্ডের কাজ করাতে এসে ঠিক কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে? **শুনুন তাঁদের মুখ থেকেই।**


আধার কার্ড এখন বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি। ফলে আধার সংক্রান্ত কাজের জন্য প্রতিদিনই বহু মানুষ পোস্ট অফিস ও নির্দিষ্ট কেন্দ্রগুলিতে ভিড় করেন। পর্যাপ্ত কর্মী এবং পরিষেবার পরিকাঠামো না থাকলে এই ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে বলেই মনে করছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর