৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

মালদায় বধূকে গলা কেটে খুনের অভিযোগ! বৌদির সঙ্গে সম্পর্কের সন্দেহে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

লিখেছেন Editor - Bengal News Net ২৯ বার পঠিত ২ মিনিটের পড়া
মালদায় বধূকে গলা কেটে খুনের অভিযোগ! বৌদির সঙ্গে সম্পর্কের সন্দেহে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

**মালদা:** বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সংসারে অশান্তি চলছিল বলে দাবি পরিবারের। এরই মধ্যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বগলাটলি এলাকায়।


মৃতার নাম শিলা বিবি (২৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে মালদার ইংলিশবাজারের সাতটারি এলাকার বাসিন্দা এবং পেশায় পরিযায়ী শ্রমিক মোজাম্মিল মোমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের দুই নাবালক পুত্র সন্তান রয়েছে।


পরিবারের দাবি, বিয়ের পর প্রথমদিকে তাঁদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু পরবর্তীকালে মোজাম্মিলের সঙ্গে তাঁর বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। এই সম্পর্কের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়েছিল বলেও দাবি শিলার পরিবারের।


অভিযোগ, বৃহস্পতিবার রাতে কোনও একসময় শিলার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তাঁর স্বামী মোজাম্মিল। গলা কেটে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে মোজাম্মিল মোমিন এবং তাঁর বৌদিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এই খুন এবং ঘটনার পিছনে সম্পর্কের বিষয়টি কতটা দায়ী, তা তদন্ত করে দেখছে পুলিশ।


এদিকে শিলার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দুই নাবালক সন্তানকে রেখে মায়ের এভাবে মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে—সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর