৬ নভেম্বর ২০২৬
২৪.২°C কলকাতা

আবহাওয়া

২৪.২°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৪.৫°C
আর্দ্রতা
৭২%
বাতাস
১১ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৬

হালনাগাদ: ০৭ Nov, ০২:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল অন্তত ৪টি কামরা, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঘুমের মধ্যেই বিষধর সাপের কামড়ে মৃত্যু ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘিতে চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা
মালদা

নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, স্কুলে ঢুকে ধরা পড়ায় উত্তেজনা, গণপিটুনির অভিযোগ

লিখেছেন Editor - Bengal News Net ১১৮ বার পঠিত ২ মিনিটের পড়া
নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, স্কুলে ঢুকে ধরা পড়ায় উত্তেজনা, গণপিটুনির অভিযোগ

**মালদহ:** নাবালিকা ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। স্কুলের নির্ধারিত সময়ের বাইরে এক শিক্ষক ও ওই নাবালিকা ছাত্রীকে স্কুলে ঢুকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় বলে অভিযোগ। পরে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার দাবি করে ওই শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশেরও ক্ষোভের মুখে পড়তে হয় বলে জানা গিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাউন লাইব্রেরি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষক এবং নাবালিকা ছাত্রী স্কুলের নির্ধারিত সময়ের বাইরে সেখানে প্রবেশ করতেন। এরপর স্কুলের দরজায় তালা লাগিয়ে দেওয়া হত বলেও অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়।


সোমবার সকালে ফের শিক্ষক ও ওই ছাত্রীকে স্কুলে ঢুকতে দেখেন স্থানীয়রা। এরপরই তাঁরা স্কুলে গিয়ে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ ওই শিক্ষককে মারধর শুরু করেন বলে অভিযোগ।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করতে গেলে স্থানীয়দের একাংশের ক্ষোভের মুখে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষক ও নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনে এমন অভিযোগ সামনে আসায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকার নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ঘটনার বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে।


সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com