৮ নভেম্বর ২০২৬
২৯.৬°C কলকাতা

আবহাওয়া

২৯.৬°C
অল্প মেঘ
অনুভূত হচ্ছে
৩০.৩°C
আর্দ্রতা
৪৯%
বাতাস
১১.৪ km/h NNW
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১৫%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪৪
সূর্যাস্ত
১৬:৫৫

হালনাগাদ: ০৮ Nov, ১৬:৫১ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
দীপাবলি ও কালীপুজোয় নৈহাটির বড়মা মন্দিরে ভক্তদের ঢল! রাতভর দণ্ডি কাটলেন পুণ্যার্থীরা, নিরাপত্তায় কড়া পুলিশ গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার তরুণী ও তাঁর মা, চাঞ্চল্য ফর্তাবাদে বাংলা থেকে ঝাড়খণ্ডে মদ পাচারের চেষ্টা! জামতাড়ায় পুলিশের অভিযানে উদ্ধার ৪৩৪ বোতল ইংরেজি মদ, গ্রেফতার ৩ শক্তিপুজো করতে গেলেই নিতে হয় অনুমতি! ৫০০০ বছরের প্রাচীন শক্তিপীঠ তমলুকের মা বর্গভীমার মন্দিরে ধুমধাম করে কালীপুজো জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সাংসদ
কলকাতা

গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার তরুণী ও তাঁর মা, চাঞ্চল্য ফর্তাবাদে

লিখেছেন Editor - Bengal News Net ৩৪ বার পঠিত ১ মিনিটের পড়া
গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার তরুণী ও তাঁর মা, চাঞ্চল্য ফর্তাবাদে

**কলকাতা:** লিভ-ইন পার্টনারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্চালিকা বসুর সঙ্গে ফর্তাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক। শনিবার রাতে তাঁদের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। সেই অশান্তির মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন বলে অভিযোগ তরুণীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর তদন্তে নেমে সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনায় তরুণীর মায়েরও কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


কী কারণে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়েছিল? আচমকাই কি বচসা থেকে এমন মর্মান্তিক পরিণতি, নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? পাশাপাশি খুনের ঘটনায় তরুণীর মায়ের ভূমিকা কী ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।


গড়িয়ার ফর্তাবাদের এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com