২৮ সেপ্টেম্বর ২০২৬
২৮.৬°C কলকাতা

আবহাওয়া

২৮.৬°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
৩২.৬°C
আর্দ্রতা
৭৪%
বাতাস
৮.৩ km/h WNW
বায়ুচাপ
১০০৯ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৫৬%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:২৬
সূর্যাস্ত
১৭:২৭

হালনাগাদ: ২৮ Sep, ২১:৫২ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
অনলাইন প্রতারণা চক্রের যোগের অভিযোগ, সাগরদিঘিতে সোহেল শেখের বাড়িতে ED-এর তল্লাশি জলপাইগুড়িতে মোদির জন্মদিন উপলক্ষে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজ, আয়োজন বিজেপির প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, মালদায় গ্রেপ্তার দুই কারবারি চিত্তরঞ্জনে বন্ধ রেল কোয়ার্টার্স থেকে ৩ বছর পর উদ্ধার নিখোঁজ রেলকর্মীর কঙ্কাল, ঘিরে চাঞ্চল্য এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান, পুলিশের ব্যারিকেডে আটকে বিক্ষোভ আইসিটি শিক্ষকদের
কলকাতা

এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান, পুলিশের ব্যারিকেডে আটকে বিক্ষোভ আইসিটি শিক্ষকদের

লিখেছেন Editor - Bengal News Net ৩৪ বার পঠিত ২ মিনিটের পড়া
এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান, পুলিশের ব্যারিকেডে আটকে বিক্ষোভ আইসিটি শিক্ষকদের

**সল্টলেক:** এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান করলেন আইসিটি ইন্সট্রাক্টররা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক সল্টলেকের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন স্কুলে কাজ করার পরও বেসরকারি এজেন্সির অধীনে থাকার অভিযোগ তুলে চাকরির নিরাপত্তা ও সরকারি স্বীকৃতির দাবি জানান আন্দোলনকারীরা।


আন্দোলনকারীদের দাবি, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের বহু আইসিটি শিক্ষক গত প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন স্কুলে কাজ করছেন। ওয়েবেল স্কুলনেট, এক্সট্রা মার্কের মতো সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। বর্তমানে সেই চুক্তির মেয়াদ শেষের পথে। নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকায় চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁদের।


আন্দোলনকারীদের আরও অভিযোগ, ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষককে চুক্তি নবীকরণ না করার বিষয়ে জানানো হয়েছে। ফলে পুজোর আগে চাকরি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন স্কুলে কাজ করার পর কেন তাঁদের সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হবে না, সেই প্রশ্নের জবাব চাইছেন তাঁরা।


এদিন বিকাশ ভবনের দিকে মিছিল করে এগোন আইসিটি শিক্ষকদের একটি বড় অংশ। তবে বিকাশ ভবনের মূল ফটকের কাছে পৌঁছনোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এরপরই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।


পরে বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করতে হবে এবং চাকরি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে। দীর্ঘক্ষণ অবস্থান চললেও বিকাশ ভবনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকাশ ভবন চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। দফায় দফায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। বিক্ষোভ ও স্লোগানে সরগরম হয়ে উঠেছে বিকাশ ভবন চত্বর।


এখন দেখার, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের আইসিটি শিক্ষকদের চাকরি ও নিয়োগ সংক্রান্ত দাবিতে রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কোনও আলোচনা হয় কি না।

সম্পর্কিত খবর