7 सितंबर 2026
बंगाल की खबरें, दुनिया की नज़र में
ताज़ा खबर
80 लाख रुपये की वित्तीय धोखाधड़ी के आरोप में टॉलीवुड के निर्देशक और अभिनेता वसीम अख्तर गिरफ्तार 2016 में नौकरी खोने वाले शिक्षक-शिक्षिकाएँ और गैर-शिक्षण कर्मचारी, कई मांगों के साथ विकास भवन की ओर मार्च सांकराइल में खाद्य सुरक्षा विभाग और पुलिस का संयुक्त अभियान, लाइसेंस न होने पर होटल बंद बिस्कुट के डिब्बे काटकर शुरू की यात्रा, कॉलेज के छात्र दीपोन की मिट्टी की मूर्तियों ने इछामती की मिट्टी को छुआ घर के चारों ओर पुलिस की छापेमारी, पूर्व भोगडाबरी में 102 किलोग्राम से अधिक गांजा बरामद
अंतर्राष्ट्रीय

নেপালে অলৌকিক উদ্ধার! বিধ্বংসী বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

लेखक Editor - Bengal News Net ५४ बार पढ़ा गया २ मिनट पढ़ें
নেপালে অলৌকিক উদ্ধার! বিধ্বংসী বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

**নেপাল:** ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ঘটল কার্যত অলৌকিক উদ্ধার। দীর্ঘ **২১৬ ঘণ্টা** কাদা ও ধ্বংসস্তূপে আটকে থাকার পর সুড়ঙ্গের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হল দুই ব্যক্তিকে। ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা।


জানা গিয়েছে, গত **২৬ আগস্ট** নেপালের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ কাদা ও ধ্বংসস্তূপে ভরে যায়। সেই সময় সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক ও কর্মী।


দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে সুড়ঙ্গের ভিতর থেকে আচমকাই মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। এরপর আর সময় নষ্ট না করে নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমে পড়েন।


কাদা, পাথর ও জমে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে শেষ পর্যন্ত **নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জনকে জীবিত অবস্থায় উদ্ধার** করা হয়।


উদ্ধারকারীদের অনুমান, সুড়ঙ্গের ভিতরে সীমিত পরিমাণে অক্সিজেন এবং জলের ব্যবস্থা থাকায় এত দীর্ঘ সময় তাঁরা প্রাণে বেঁচে থাকতে পেরেছেন। উদ্ধারের পর তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।


এই ঘটনায় নিখোঁজ থাকা অন্য শ্রমিকদেরও জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদী উদ্ধারকারী দল। সুড়ঙ্গের ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


**৯ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর দুই ব্যক্তির জীবিত উদ্ধারকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার মধ্যে এক বিরল আশার ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।**

संबंधित समाचार